Judges 3:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে বনি-ইসরাইল মাবুদের কাছে কান্নাকাটি করতে লাগল। তাতে মাবুদ বনি-ইসরাইলদের জন্য এক জন উদ্ধারকর্তাকে— কালেবের কনিষ্ঠ ভাই কনসের পুত্র অৎনীয়েলকে— উৎপন্ন করলেন; তিনি তাদের উদ্ধার করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু তারা যখন সদাপ্রভুর কাছে কেঁদে উঠল, তিনি তাদের জন্য এক রক্ষাকর্তাকে—কালেবের ছোটো ভাই কনসের ছেলে অৎনীয়েলকে—উত্থাপিত করলেন, যিনি তাদের রক্ষা করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে ইস্রায়েল-সন্তানগণ সদাপ্রভুর উদ্দেশে ক্রন্দন করিল। তাহাতে সদাপ্রভু ইস্রায়েল-সন্তানগণের জন্য এক নিস্তারকর্ত্তাকে-কালেবের কনিষ্ঠ ভ্রাতা কনসের পুত্র অৎনীয়েলকে-উৎপন্ন করিলেন; তিনি তাহাদিগকে নিস্তার করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে ইস্রায়েল-সন্তানগণ সদাপ্রভুর উদ্দেশে ক্রন্দন করিল। তাহাতে সদাপ্রভু ইস্রায়েল-সন্তানগণের জন্য এক নিস্তারকর্তাকে- কালেবের কনিষ্ঠ ভ্রাতা কনসের পুত্র অৎনীয়েলকে- উৎপন্ন করিলেন; তিনি তাহাদিগকে নিস্তার করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু তারা সদাপ্রভুর কাছে কান্নাকাটি করলে পর তিনি তাদের উদ্ধার করবার জন্য একজন উদ্ধারকর্তা দাঁড় করালেন। তিনি হলেন কনষের বংশধর কালেবের ছোট ভাই অৎনীয়েল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু তারা মাবুদের কাছে কান্নাকাটি করলে পর তিনি তাদের উদ্ধার করবার জন্য একজন উদ্ধারকর্তা দাঁড় করালেন। তিনি হলেন কালুতের ছোট ভাই কনষের বংশধর অৎনীয়েল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা তখন প্রভুর কাছে আর্ত আবেদন জানাল। তিই তাদের উদ্ধার করার জন্য একজন নেতার উত্থান ঘটালেন। ইনি হলেন কালেবের ছোট ভাই কেনাসের পুত্র অথ্নিয়েল। ইনি ইসরায়েলীদের উদ্ধার করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু ইস্রায়েলীয়রা প্রভুর কাছে সাহায্যের জন্য কাঁদল| তখন প্রভু কালেবের কনিষ্ট ভ্রাতা কনসের পুত্র অৎনীয়েলকে তাদের রক্ষার জন্য পাঠালেন| অৎনিয়েল ইস্রায়েলীয়দের রক্ষা করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে ইস্রায়েলীয়রা সদাপ্রভুর কাছে কাঁদল এবং সদাপ্রভু এক জনকে উঠালেন যে ইস্রায়েলীয়দের সাহায্য ও উদ্ধার করতে পারেন। সে অৎনীয়েল (কনসের ছেলে), কালেবের ছোট ভাই।