Judges 4:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এহুদের মৃত্যুর পরে বনি-ইসরাইল মাবুদের দৃষ্টিতে যা মন্দ, পুনর্বার তা-ই করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এহূদ মারা যাওয়ার পর ইস্রায়েলীরা আবার সদাপ্রভুর দৃষ্টিতে যা মন্দ, তাই করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এহূদের মৃত্যুর পরে ইস্রায়েল-সন্তানগণ সদাপ্রভুর দৃষ্টিতে যাহা মন্দ, পুনর্ব্বার তাহাই করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এহূদের মৃত্যুর পরে ইস্রায়েল-সন্তানগণ সদাপ্রভুর দৃষ্টিতে যাহা মন্দ, পুনর্বার তাহাই করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এহূদ মারা যাবার পরে ইস্রায়েলীয়েরা আবার সদাপ্রভুর চোখে যা মন্দ তা-ই করতে লাগল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এহূদ ইন্তেকাল করবার পরে বনি-ইসরাইলরা আবার মাবুদের চোখে যা খারাপ তা-ই করতে লাগল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এহুদের মৃত্যুর পর ইসরায়েলীরা আবার পরমেশ্বরের ইচ্ছার বিরুদ্ধে কাজ করতে লাগল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এহূদের মৃত্যুর পর, লোকরা আবার যে সব কাজ প্রভুর বিবেচনায় মন্দ তাই করলো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এহূদের মৃত্যুর পর, ইস্রায়েলীয়রা সদাপ্রভুর দৃষ্টিতে যেটা মন্দ, আবার তাই করল।