Judges 4:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ঐ সময়ে কেনীয় হেবর কেনীয়দের থেকে, মূসার সম্বন্ধী হোববের সন্তানদের থেকে, পৃথক হয়ে কেদশের নিকটবর্তী সানন্নীমস্থ এলোন গাছ পর্যন্ত তাঁবু স্থাপন করেছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইত্যবসরে মোশির শ্যালক, কেনীয় হেবর হোববের বংশধর অন্যান্য কেনীয়দের থেকে পৃথক হয়ে কেদশের নিকটবর্তী সানন্নীমের বিশাল সেই গাছটির কাছে তাঁর তাঁবু খাটিয়েছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ঐ সময়ে কেনীয় হেবর কেনীয়দের হইতে, মোশির সম্বন্ধী হোববের সন্তানদের হইতে, পৃথক্ হইয়া কেদশের নিকটবর্ত্তী সানন্নীমস্থ এলোন বৃক্ষ পর্য্যন্ত তাম্বু স্থাপন করিয়াছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ঐ সময়ে কেনীয় হেবর কেনীয়দের হইতে, মোশির সম্বন্ধী হোববের সন্তানদের হইতে, পৃথক হইয়া কেদশের নিকটবর্তী সানন্নীমস্থ এলোন বৃক্ষ পর্যন্ত তাম্বু স্থাপন করিয়াছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর আগেই হেবর নামে একজন কেনীয় অন্যান্য কেনীয়দের, অর্থাৎ মোশির শ্বশুর হোববের বংশধরদের ছেড়ে কেদশের কাছে সানন্নীমের এলোন গাছের পাশে তাঁর তাম্বু ফেলেছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর আগেই হেবর নামে একজন কেনীয় অন্যান্য কেনীয়দের, অর্থাৎ মূসার শ্বশুর শোয়াইবের বংশধরদের ছেড়ে কেদশের কাছে সানন্নীমের এলোন গাছের পাশে তাঁর তাম্বু ফেলেছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইতিমধ্যে কেনী জাতির হিবর নামে একজন সানন্নিমের ওক গাছের কাছে তাঁবু ফেলেছিলেন। ইনি কেনী জাতির অন্যান্য লোকদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে চলে এসেছিলেন। এই কেনী জাতি ছিল মোশির শ্বশুরকুলের লোক হোবাবের বংশধর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এখন, হেবর নামে কেনীয় সম্প্রদায়ের একটি লোক ছিল| সে অন্য কেনীয়দের ত্যাগ করেছিল| কেনীয়রা ছিল মোশির শ্বশুর হোবরের উত্তরপুরুষ| হেবর ওক গাছের পাশে সানন্নীম নামে একটি জায়গায় বাস করত| সানন্নীম কেদশ শহরের খুব কাছেই অবস্থিত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঐ দিনের কেনীয় হেবর কেনীয়দের থেকে, মোশির সম্বন্ধে হোববের সন্তানদের থেকে আলাদা হয়ে কেদশের কাছাকাছি সানন্নীমস্থ এলোন গাছ পর্যন্ত তাঁবু খাঁটালেন।