Judges 4:13 — Compare Translations

7 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন সীষরা তাঁর সমস্ত রথ অর্থাৎ নয় শত লোহার রথ এবং তাঁর সঙ্গী লোক সকলকে একত্র ডেকে এনে হরোশৎ-হগোয়িম থেকে কীশোন নদীর কাছে গমন করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন সীষরা হরোশৎ-হাগ্গোয়ীম থেকে তাঁর সব লোকজনকে ও তাঁর 900-টি লৌহরথ কীশোন নদীতীরে ডেকে আনালেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন সীষরা আপন সমস্ত রথ অর্থাৎ নয় শত লৌহরথ এবং আপন সঙ্গী লোক সকলকে একত্র ডাকাইয়া জাতিগণের হরোশৎ হইতে কীশোন নদীর সমীপে গমন করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন সীষরা আপন সমস্ত রথ অর্থাৎ নয়শত লৌহরথ এবং আপন সঙ্গী লোক সকলকে একত্র ডাকাইয়া জাতিগণের হরোশৎ হইতে কীশোন নদীর সমীপে গমন করিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি তখন হারোশেৎ-হাগোয়িম থেকে তাঁর নয়শো লোহার রথসহ সমস্ত সৈন্যসামন্তকে ও নিজের দলের লোকদের কীশোন নদীর তীরে একত্র করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
খবর শুনে সীষরা 900 লোহার রথ আর সমস্ত লোকদের নিয়ে হরোশত্‌ হাগোয়িম শহর থেকে কীশোন নদীর দিকে রওনা হল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন সীষরা নিজের সব রথ অর্থাৎ নয়শো লোহার রথ এবং নিজের সৈন্যদেরকে একত্র ডেকে হরোশৎ থেকে কীশোন নদীর কাছে গেলেন।