Judges 4:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন দবোরা বারককে বললেন, উঠ, কেননা আজই মাবুদ তোমার হাতে সীষরাকে তুলে দিয়েছেন; মাবুদ কি তোমার অগ্রবর্তী হয়ে যান নি? তখন বারক ও তাঁর অনুগামী দশ হাজার লোক তাবোর পর্বত থেকে নামলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন দবোরা বারককে বললেন, “যাও! সদাপ্রভু আজই তোমার হাতে সীষরাকে সমর্পণ করেছেন। সদাপ্রভু কি তোমার অগ্রগামী হননি?” অতএব বারক তাঁর 10,000 জন অনুচরকে সঙ্গে নিয়ে তাবোর পর্বত থেকে নেমে এলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন দবোরা বারককে কহিলেন, উঠ, কেননা অদ্যই সদাপ্রভু তোমার হস্তে সীষরাকে সমর্পণ করিয়াছেন; সদাপ্রভু কি তোমার অগ্রে অগ্রে যান নাই? তখন বারক ও তাঁহার অনুগামী দশ সহস্র লোক তাবোর পর্ব্বত হইতে নামিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন দবোরা বারককে কহিলেন, উঠ, কেননা অদ্যই সদাপ্রভু তোমার হস্তে সীষরাকে সমর্পণ করিয়াছেন; সদাপ্রভু কি তোমার অগ্রে অগ্রে যান নাই? তখন বারক ও তাঁহার অনুগামী দশ সহস্র লোক তাবোর পর্বত হইতে নামিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন দবোরা বারককে বললেন, “আপনি এগিয়ে যান, সদাপ্রভু আজকেই সীষরাকে আপনার হাতে তুলে দিয়েছেন। সদাপ্রভু তো আপনার আগে আগে গেছেন।” তখন বারক তাবোর পাহাড় থেকে নীচে নেমে গেলেন আর তাঁর পিছনে পিছনে দশ হাজার লোক গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন দবোরা বারককে বললেন, “আপনি এগিয়ে যান, মাবুদ আজকেই সীষরাকে আপনার হাতে তুলে দিয়েছেন। মাবুদ তো আপনার আগে আগে গেছেন।” তখন বারক তাবোর পাহাড় থেকে নীচে নেমে গেলেন আর তাঁর পিছনে পিছনে দশ হাজার লোক গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দেবোরা তখন বারাককে বললেন, এবার যাও, আক্রমণ কর। প্রভু আজই তোমার হাতে সিসেরাকে সমর্পণ করবেন। স্বয়ং প্রভু তোমর অগ্রণী হয়ে চলেছেন। তখন বারাক তাঁর দশ হাজার অনুগামীকে নিয়ে তাবোর পর্বত থেকে নেমে এসে তাদের আক্রমণ করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দবোরা তখন বারককে বললেন, “আজ সীষরাকে পরাজিত করবার জন্য প্রভু তোমার সহায় হবেন| প্রভু যে ইতিমধ্যেই তোমার জন্য রাস্তা ফাঁকা করে দিয়েছেন তা তুমি নিশ্চয়ই জানো|” তাই বারক 10,000 লোক নিয়ে তাবোর পর্বত থেকে নেমে এল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দবোরা বারককে বললেন, “যাও, কারণ আজই সদাপ্রভু তোমার হাতে সীষরাকে সমর্পণ করেছেন; সদাপ্রভু কি তোমার আগে আগে যাননি?” তখন বারক তাঁর অনুগামী দশহাজার লোককে সঙ্গে নিয়ে তাবোর পর্বত থেকে নামলেন।