Judges 4:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে মাবুদ বারকের সম্মুখে সীষরা এবং তাঁর সমস্ত রথ ও সমস্ত সৈন্যকে তলোয়ারের আঘাতে ছিন্নভিন্ন করলেন; আর সীষরা রথ থেকে নেমে দৌড়ে পালিয়ে গেলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বারক এগিয়ে যেতে না যেতেই সদাপ্রভু সীষরাকে এবং তাঁর সব রথ ও সৈন্যবাহিনীকে তরোয়ালের আঘাতে ছত্রভঙ্গ করে দিলেন, এবং সীষরা তাঁর রথ থেকে নেমে পায়ে হেঁটে পালিয়ে গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সদাপ্রভু বারকের সম্মুখে সীষরাকে এবং তাঁহার সমস্ত রথ ও সমস্ত সৈন্যকে খড়গধারে ছিন্ন ভিন্ন করিলেন; আর সীষরা রথ হইতে নামিয়া পদব্রজে পলায়ন করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সদাপ্রভু বারকের সম্মুখে সীষরাকে এবং তাঁহার সমস্ত রথ ও সমস্ত সৈন্যকে খড়্গধারে ছিন্নভিন্ন করিলেন; আর সীষরা রথ হইতে নামিয়া পদব্রজে পলায়ন করিলেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বারক যখন আক্রমণ করলেন তখন তাঁর সামনে সদাপ্রভু সীষরা ও তাঁর সমস্ত রথ ও সৈন্য-সামন্তকে বিশৃঙ্খল করে দিলেন। তখন সীষরা তাঁর রথ ফেলে পালিয়ে গেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বারক যখন হামলা করলেন তখন তাঁর সামনে মাবুদ সীষরা ও তাঁর সমস্ত রথ ও সৈন্য-সামন্তকে বিশৃঙ্খল করে দিলেন। তখন সীষরা তাঁর রথ ফেলে পালিয়ে গেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বারাক সশস্ত্র আক্রমণে সিসেরাকে তার সমস্ত রথী ও সৈন্যবাহিনীসহ ছত্রভঙ্গ করে দিলেন। সিসেরা রথ ফেলে দৌড়ে পালালেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লোকজন নিয়ে বারক এবার সীষরাকে আক্রমণ করল| যুদ্ধের সময় প্রভু সীষরা আর তার রথ, লোকজন সবকিছুর মধ্যে একটা তালগোল পাকিযে দিলেন| লোকজন সব কি যে করবে বুঝতে পারছিল না| এই সুযোগে বারক ও তার সৈন্যবাহিনী সীষরার বাহিনীকে হারিয়ে দিল| কিন্তু সীষরা রথ ফেলে দিয়ে পায়ে হেঁটে পালিয়ে গেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু সীষরার সব রথ ও তার সৈন্যদের বিভ্রান্ত করলেন এবং বারকের লোকেরা তাদেরকে আক্রমণ করল এবং সীষরা রথ থেকে নেমে দৌড়াতে লাগল।