Judges 4:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বারক হরোশৎ-হগোয়িম পর্যন্ত তাঁর রথগুলোর ও সৈন্যদের পিছনে ধাবমান হলে সীষরার সমস্ত সৈন্য তলোয়ারের আঘাতে মারা পড়লো; এক জনও অবশিষ্ট রইলো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বারক হরোশৎ-হাগ্গোয়ীম পর্যন্ত সেইসব রথ ও সৈন্যদলের পশ্চাদ্ধাবন করলেন এবং সীষরার সৈন্যবাহিনী তরোয়াল দ্বারা পতিত হল; একজনও অবশিষ্ট রইল না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং বারক জাতিগণের হরোশৎ পর্য্যন্ত তাঁহার রথ সমূহের ও সৈন্যগণের পশ্চাতে ধাবমান হইলে সীষরার সমস্ত সৈন্য খড়গধারে পতিত হইল; এক জনও অবশিষ্ট রহিল না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং বারক জাতিগণের হরোশৎ পর্যন্ত তাঁহার রথ সমূহের ও সৈন্যগণের পশ্চাতে ধাবমান হইলে সীষরার সমস্ত সৈন্য খড়্‌গধারে পতিত হইল; একজনও অবশিষ্ট রহিল না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বারক কিন্তু হরোশৎ-হগোয়িম পর্যন্ত তাদের রথ এবং সৈন্যদলের পিছনে তাড়া করে গেলেন। সীষরার সমস্ত সৈন্যদের মেরে ফেলা হল, একজনও বাকী রইল না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বারক কিন্তু হরোশৎ-হগোয়িম পর্যন্ত তাদের রথ এবং সৈন্যদলের পিছনে তাড়া করে গেলেন। সীষরার সমস্ত সৈন্যদের হত্যা করা হল, একজনও বাকী রইল না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বারাক তাঁর রথী ও সৈন্যবাহিনীর পিছনে হারোশেৎ-হাগোয়িম পর্যন্ত ধাওয়া করলেন। সিসেরার সমস্ত সৈন্য যুদ্ধে নিহত হল। একটি লোকও বাকী রইল না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বারক যুদ্ধ চালিয়ে গেল| সে আর তার সৈন্যরা রথ আর বাহিনীকে হরোশত্‌ হাগোযিম পর্যন্ত তাড়িয়ে নিয়ে গেল| তারা সব লোককে তরবারি দিয়ে কেটে ফেলল| একজনও বেঁচে রইল না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু বারকের লোকেরা হরোৎ পর্যন্ত তাঁর রথসমূহের ও সৈন্যদের পিছনে ধাওয়া করল আর সীষরার সব সৈন্যদের খড়গ দিয়ে হত্যা করল, এক জনও বেঁচে থাকল না।