Judges 4:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সীষরা তাঁকে বললেন, আরজ করি, আমাকে একটু খাবার পানি দাও, আমি পিপাসিত হয়েছি। তাতে তিনি দুধের কুপা খুলে পান করতে দিলেন ও তাঁকে ঢেকে রাখলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আমার পিপাসা পেয়েছে,” সীষরা বললেন। “দয়া করে আমাকে একটু জল দাও।” যায়েল তখন দুধ-ভর্তি একটি মশক খুলে তাঁকে খানিকটা দুধ পান করতে দিলেন, এবং আবার তাঁকে ঢেকে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সীষরা তাঁহাকে কহিলেন, বিনয় করি, আমাকে একটু খাবার জল দেও, আমি পিপাসিত হইয়াছি। তাহাতে তিনি দুগ্ধের কুপা খুলিয়া পান করিতে দিলেন ও তাঁহাকে ঢাকিয়া রাখিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সীষরা তাঁহাকে কহিলেন, বিনয় করি, আমাকে একটু খাবার জল দেও, আমি পিপাসিত হইয়াছি। তাহাতে তিনি দুগ্ধের কুপা খুলিয়া পান করিতে দিলেন ও তাঁহাকে ঢাকিয়া রাখিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সীষরা বললেন, “আমার পিপাসা পেয়েছে, আমাকে একটু জল দাও।” যায়েল দুধ রাখবার চামড়ার থলি খুলে তাঁকে দুধ খেতে দিল ও তারপর আবার তাঁকে ঢেকে রাখল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সীষরা বললেন, “আমার পিপাসা পেয়েছে, আমাকে একটু পানি দাও।” যায়েল দুধ রাখবার চামড়ার থলি খুলে তাঁকে দুধ খেতে দিল ও তারপর আবার তাঁকে ঢেকে রাখল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সিসেরা তাঁকে বললেন, দয়া করে একটু জল দেবেন? আমার খুব পিপাসা পেয়েছে। যায়েল তখন চামড়ার মশক থেকে দুধ ঢেলে এনে তাঁকে খাওয়ালেন। তারপর আবার তাঁকে ঢেকে রাখলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সীষরা বলল, “আমি তৃষ্ণার্ত| দয়া করে আমায় এক গ্লাস জল দিন|” একটা চামড়ার বোতলে যায়েল দুধ রাখত| সীষরাকে দুধ খাইয়ে যায়েল আবার তাকে কম্বল দিয়ে ঢেকে দিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সে তাঁকে বললেন, “দয়া করে আমাকে এক গ্লাস পানীয় জল দিন, কারণ আমি পিপাসিত।” তিনি একটি দুধের থলি খুলে পান করতে দিলেন তারপর তাকে আবার ঢেকে দিলেন।