Judges 4:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে মাবুদ হাৎসোরে রাজত্বকারী কেনানীয় বাদশাহ্‌ যাবীনের হাতে তাদের বিক্রি করলেন। হরোশৎ-হগোয়িম নিবাসী সীষরা তাঁর সেনাপতি ছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই সদাপ্রভু তাদের কনানের রাজা সেই যাবীনের হাতে সমর্পণ করে দিলেন, যিনি হাৎসোরে রাজত্ব করতেন। তাঁর সৈন্যদলের সেনাপতি সীষরা হরোশৎ-হগ্গোয়ীমের অধিবাসী ছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে সদাপ্রভু হাৎ-সোরে রাজত্বকারী কনান-রাজ যাবীনের হস্তে তাহাদিগকে বিক্রয় করিলেন। জাতিগণের হরোশৎ-নিবাসী সীষরা তাঁহার সেনাপতি ছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে সদাপ্রভু হাৎসোরে রাজত্বকারী কনান-রাজ যাবীনের হস্তে তাহাদিগকে বিক্রয় করিলেন। জাতিগণের হরোশৎ-নিবাসী সীষরা তাঁহার সেনাপতি ছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কাজেই সদাপ্র্রভু যাবীন নামে একজন কনানীয় রাজার হাতে তাদের তুলে দিলেন। যাবীন হাৎসোরে থেকে রাজত্ব করতেন। তাঁর সেনাপতির নাম ছিল সীষরা। তিনি হরোশৎ-হগোয়িম নামে একটা জায়গায় বাস করতেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কাজেই মাবুদ যাবীন নামে একজন কেনানীয় বাদশাহ্‌র হাতে তাদের তুলে দিলেন। যাবীন হাৎসোরে থেকে রাজত্ব করতেন। তাঁর সেনাপতির নাম ছিল সীষরা। তিনি হরোশৎ-হগোয়িম নামে একটা জায়গায় বাস করতেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তার ফলে তিনি তাদের কনানী নৃপতি যাবীনের হাতে তুলে দিলেন। যাবীনের রাজধানী ছিল হাৎ-সোরে। তাঁর সেনাপতি ছিলেন সিসেরা। তিনি বাস করতেন হারোশেৎ-হাগোয়িমে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই প্রভু কনানের রাজা যাবীনের কাছে ইস্রায়েলীয়দের পরাজিত হতে দিলেন| যাবীন হবোশৎ শহরে রাজত্ব করত| তার সৈন্যবাহিনীর প্রধান ছিল সীষরা| সীষরা হরোশত্‌ হাগোযিম শহরে বাস করত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে সদাপ্রভু হাৎসোরে রাজত্বকারী কনানরাজ যাবীনের হাতে তাদেরকে সমর্পণ করলেন। জাতিগণের হরোশৎ-নি বাসী (হরোহীম) সীষরা তাঁর সেনাপতি ছিলেন।