Judges 4:24 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর বনি-ইসরাইলরা যে পর্যন্ত কেনানীয় বাদশাহ্‌ যাবীনকে ধ্বংস না করলো, সেই পর্যন্ত কেনানীয় বাদশাহ্‌ যাবীনের বিরুদ্ধে তাদের হাত উত্তরোত্তর শক্তিশালী হয়ে উঠলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর ইস্রায়েলীরা কনানের রাজা যাবীনকে ধ্বংস না করা পর্যন্ত তাদের হাত তাঁর বিরুদ্ধে ক্রমাগত কঠোর থেকে কঠোরতর হতেই থাকল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ইস্রায়েল-সন্তানগণ যে পর্য্যন্ত কনান-রাজ যাবীনকে বিনষ্ট না করিল, সে পর্য্যন্ত কনান-রাজ যাবীনের বিরুদ্ধে তাহাদের হস্ত উত্তর উত্তর প্রবল হইয়া উঠিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ইস্রায়েল-সন্তানগণ যে পর্যন্ত কনান-রাজ যাবীনকে বিনষ্ট না করিল, সেই পর্যন্ত কনান-রাজ যাবীনের বিরুদ্ধে তাহাদের হস্ত উত্তর উত্তর প্রবল হইয়া উঠিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁর বিরুদ্ধে ইস্রায়েলীয়েরা দিন দিন আরও শক্তিশালী হয়ে উঠতে লাগল আর শেষ পর্যন্ত তাঁকে ধ্বংস করে ফেলল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁর বিরুদ্ধে বনি-ইসরাইলরা দিন দিন আরও শক্তিশালী হয়ে উঠতে লাগল আর শেষ পর্যন্ত তাঁকে ধ্বংস করে ফেলল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলীরা দিন দিন পরাক্রান্ত হয়ে উঠতে লাগল এবং যাবীনকে ক্রমশঃ কোণঠাসা করে ফেলল এবং এইভাবে তাঁকে শেষ করে দিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলবাসীরা ক্রমে আরো শক্তিশালী হয়ে উঠলো, যে পর্যন্ত না তারা কনানদের রাজা যাবীনকে পরাজিত করল| শেষে তারা যাবীনকে বিনষ্ট করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর ইস্রায়েলীয়রা যে পর্যন্ত কনান-রাজ যাবীনকে ধ্বংস না করল, সে পর্যন্ত কনান-রাজ যাবীনের বিরূদ্ধে তারা আরো বেশি শক্তিশালী হয়ে উঠল।