Judges 4:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি পর্বতময় আফরাহীম প্রদেশে রামা ও বেথেলের মধ্যস্থিত দবোরার খেজুর গাছের তলে অবস্থান করতেন এবং বনি-ইসরাইলরা বিচার পাবার আশায় তাঁর কাছে উঠে আসত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইফ্রয়িমের পার্বত্য প্রদেশে রামা ও বেথেলের মাঝখানে অবস্থিত দবোরার খেজুর গাছের তলায় বসে তিনি বিচারকাজ চালাতেন, এবং ইস্রায়েলীরা তাদের দ্বন্দ্ব নিষ্পত্তির জন্য সেখানে তাঁর কাছে যেত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি পর্ব্বতময় ইফ্রয়িম প্রদেশে রামার ও বৈথেলের মধ্যে স্থিত দবোরার খর্জ্জুর বৃক্ষ তলে অবস্থিতি করিতেন, এবং ইস্রায়েল-সন্তানগণ বিচারার্থে তাঁহার নিকটে উঠিয়া আসিত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি পর্বতময় ইফ্রয়িম প্রদেশে রামার ও বৈথেলের মধ্যে স্থিত দবোরার খর্জুরবৃক্ষ তলে অবস্থিতি করিতেন, এবং ইস্রায়েল-সন্তানগণ বিচারার্থে তাঁহার নিকটে উঠিয়া আসিত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইফ্রয়িমের পাহাড়ী এলাকার রামা ও বৈথেলের মাঝামাঝি একটা জায়গায় দবোরা তাঁর খেজুর গাছের তলায় বসতেন, আর ইস্রায়েলীয়েরা নিজেদের ঝগড়া-বিবাদ মীমাংসার জন্য তাঁর কাছে আসত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আফরাহীমের পাহাড়ী এলাকার রামা ও বেথেলের মাঝামাঝি একটা জায়গায় দবোরা তাঁর খেজুর গাছের তলায় বসতেন, আর বনি-ইসরাইলরা নিজেদের ঝগড়া-বিবাদ মীমাংসার জন্য তাঁর কাছে আসত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইফ্রয়িমের পার্বত্য অঞ্চলে রামা ও বেথেলের মাঝামাঝি এক জায়গায় ‘দেবোরার খেজুর গাছের’ তলায় বসে তিনি বিচার-নিষ্পত্তি করতেন। ইসরায়েলীরা বিচার-সালিশীর জন্য সেখানে তাঁর কাছে যেত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একদিন দবোরা খেজুর গাছের নীচে বসে ছিলেন| এই খেজুর গাছের নাম দবোরার খেজুর গাছ| ইস্রায়েলের লোকরা তাঁর কাছে এল| সীষরাকে নিয়ে কি করা যায় সে বিষয়ে তারা তাঁর পরামর্শ চাইল| দবোবার খেজুর গাছটি ছিল ইফ্রয়িমের পাহাড়ি অঞ্চলে রামা আর বৈথেল শহরের মাঝখানে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দবোরা পর্বতময় ইফ্রয়িম প্রদেশে রামার ও বৈথেলের মধ্যে অবস্থিত খেজুর গাছের নীচে বসতেন এবং ইস্রায়েলীয়রা বিচারের জন্য তাঁর কাছে আসত।