Judges 4:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে আমি যাবীনের সেনাপতি সীষরাকে এবং তার রথগুলো ও লোকদেরকে কীশোন নদীর কাছে তোমার কাছে আকর্ষণ করবো এবং তাকে তোমার হাতে তুলে দিব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি যাবীনের সৈন্যদলের সেনাপতি সীষরাকে এবং তার রথ ও তার সৈন্যবাহিনীকে কীশোন নদীর কাছে পরিচালনা দিয়ে নিয়ে যাব এবং তাকে তোমার হাতে সমর্পণ করব।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে আমি যাবীনের সেনাপতি সীষরাকে এবং তাহার রথ সকল ও লোকসমূহকে কীশোন নদীর সমীপে তোমার নিকটে আকর্ষণ করিব; এবং তাহাকে তোমার হস্তে সমর্পণ করিব?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে আমি যাবীনের সেনাপতি সীষরাকে এবং তাহার রথ সকল ও লোকসমূহকে কীশোন নদীর সমীপে তোমার নিকটে আকর্ষণ করিব; এবং তাহাকে তোমার হস্তে সমর্পণ করিব?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি যাবীনের সেনাপতি সীষরাকে তার সৈন্যদল ও রথ সুদ্ধ কীশোন নদীর কাছে নিয়ে যাব এবং তোমার হাতে তাদের তুলে দেব।’ ”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি যাবীনের সেনাপতি সীষরাকে তার সৈন্যদল ও রথ সুদ্ধ কীশোন নদীর কাছে নিয়ে যাব এবং তোমার হাতে তাদের তুলে দেব।’ ”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেখানে আমি কিশোন নদীর তীরে যাবীনের সেনাপতি সিসেরাকে রথ ও সৈন্যসামন্তসহ তোমার সামনে এগিয়ে দেব এবং তাকে তোমার হাতে সমর্পণ করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজা যাবীনের সেনাপতি সীষরা যাতে তোমার কাছে আসে আমি তার ব্যবস্থা করব| আমি তাকে তার রথ আর সৈন্যদল নিয়ে কীশোন নদীর ধারে পাঠিয়ে দেব| তারপর তোমাদের কাছে সে হেরে যাবে| এ ব্যাপারে আমি হব তোমাদের সহায়|’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে আমি যাবীনের সেনাপতি সীষরাকে এবং তার রথ সকল ও লোকদেরকে নিয়ে কীশোন নদীর কাছে তোমার সঙ্গে দেখা করব এবং তাকে তোমার হাতে সমর্পণ করব।”