Judges 4:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দবোরা বললেন, আমি অবশ্য তোমার সঙ্গে যাব, কিন্তু এই যাত্রায় তোমার যশ হবে না; কেননা মাবুদ সীষরাকে এক জন স্ত্রীলোকের হাতে বিক্রি করবেন। পরে দবোরা উঠে বারকের সঙ্গে কেদশে গমন করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আমি নিশ্চয় তোমার সঙ্গে যাব,” দবোরা বললেন। “কিন্তু এ যাত্রায় তুমি সম্মান লাভ করবে না, কারণ সদাপ্রভু সীষরাকে একজন স্ত্রীলোকের হাতে সমর্পণ করবেন।” অতএব দবোরা বারকের সঙ্গে কেদশে চলে গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দবোরা কহিলেন, আমি অবশ্য তোমার সঙ্গে যাইব, কিন্তু এই যাত্রায় তোমার যশ হইবে না; কেননা সদাপ্রভু সীষরাকে একটী স্ত্রীলোকের হস্তে বিক্রয় করিবেন। পরে দবোরা উঠিয়া বারকের সহিত কেদশে গমন করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দবোরা কহিলেন, আমি অবশ্য তোমার সঙ্গে যাইব, কিন্তু এই যাত্রায় তোমার যশ হইবে না; কেননা সদাপ্রভু সীষরাকে একজন স্ত্রীলোকের হস্তে বিক্রয় করিবেন। পরে দবোরা উঠিয়া বারকের সহিত কেদশে গমন করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দবোরা বললেন, “ঠিক আছে, আমি আপনার সংগে যাব, কিন্তু এই যুদ্ধে জয়ের গৌরব আপনি পাবেন না, কারণ সদাপ্রভু একজন স্ত্রীলোকের হাতে সীষরাকে তুলে দেবেন।” এই কথা বলে দবোরা বারকের সংগে কেদশে গেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দবোরা বললেন, “ঠিক আছে, আমি আপনার সংগে যাব, কিন্তু এই যুদ্ধে জয়ের গৌরব আপনি পাবেন না, কারণ মাবুদ একজন স্ত্রীলোকের হাতে সীষরাকে তুলে দেবেন।” এই কথা বলে দবোরা বারকের সংগে কেদশে গেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দেবোরা বললেন, আমি নিশ্চয়ই তোমার সঙ্গে যাব, তবে এই অভিযানে তোমার কোন সুখ্যাতি হবে না, কারণ প্রভু একজন নারীর হাতে সিসেরাকে সমর্পণ করবেন। দেবোরা তখন বারাকের সঙ্গে কেদেশ-এ চলে গেলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দবোরা বললেন, “আমি নিশ্চয়ই যাব|” কিন্তু তোমার মনোভাবের জন্য সীষরাকে পরাজিত করবার সম্মান তোমার হবে না| প্রভু একজন মহিলাকেই সীষরাকে পরাজিত করবার জন্য পাঠাবেন|” দবোরা বারকের সঙ্গে কেদশ শহরে গেলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দবোরা বললেন, “আমি অবশ্য তোমার সঙ্গে যাব, যদিও তোমার এই যাত্রায় সুনাম হবে না, কারণ সদাপ্রভু সীষরাকে একটি স্ত্রীলোকের শক্তির কাছে পরাজিত করবেন।” পরে দবোরা উঠলেন এবং বারকের সঙ্গে কেদশে গেলেন।