Judges 5:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ধনুর্ধ্বরদের কথা থেকে দূরে, পানি তুলবার স্থান সকলে, সেখানে কীর্তিত হচ্ছে মাবুদের ধর্মক্রিয়া, ইসরাইলে তাঁর শাসন সংক্রান্ত ধর্মক্রিয়াগুলো; তখন মাবুদের লোকেরা নগর-দ্বারে নেমে যেত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
জলসেচনের স্থানে সেই গায়কদের রব। তারা সদাপ্রভুর বিজয় বর্ণনা করে, ইস্রায়েলের গ্রামবাসীদের বিজয়। “তখন সদাপ্রভুর প্রজাসকল নগরদ্বারে নেমে গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ধনুর্দ্ধরদের রব হইতে দূরে, জল তুলিবার স্থান সকলে, সেখানে কীর্ত্তিত হইতেছে সদাপ্রভুর ধর্ম্মক্রিয়া, ইস্রায়েলে তাঁহার শাসন সংক্রান্ত ধর্ম্মক্রিয়া সমূহ; তখন সদাপ্রভুর প্রজাগণ নগরদ্বারে নামিয়া যাইত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ধনুর্ধরদের রব হইতে দূরে, জল তুলিবার স্থান সকলে, সেখানে কীর্তিত হইতেছে সদাপ্রভুর ধর্মক্রিয়া, ইস্রায়েলে তাঁহার শাসন সংক্রান্ত ধর্মক্রিয়া সমূহ; তখন সদাপ্রভুর প্রজাগণ নগর-দ্বারে নামিয়া যাইত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শোন, জল তুলবার জায়গায় লোকেরা বলাবলি করছে; তারা ইস্রায়েলের গ্রামের লোকদের জন্য সদাপ্রভুর উদ্ধার-কাজের কথা বলছে। এসব শুনে সদাপ্রভুর লোকেরা শহরের ফটকগুলোর কাছে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শোন, পানি তুলবার জায়গায় লোকেরা বলাবলি করছে; তারা ইসরাইলের গ্রামের লোকদের জন্য মাবুদের উদ্ধার-কাজের কথা বলছে। এসব শুনে মাবুদের বান্দারা শহরের দরজাগুলোর কাছে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঐ শোন, ইঁদারার কাছে উঠছে সঙ্গীতধ্বনি, লোকে সেখানে গাইছে প্রভুর জয়গান, গাইছে ইসরায়েল জননায়কের বিজয় মহিমা। প্রভুর প্রজাবৃন্দ সমবেত হয়েছে নগর তোরণে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পশুরা যেখানে জল পান করে সেই চৌবাচ্চায় শুনি রণদামামার মহাসঙ্গীত ধ্বনি| লোকরা গায় প্রভুর বিজয়গীতি, ইস্রায়েলে তাঁর সৈন্যের জয় গৌরব গীতি যখন তাঁরই বাহিনী নগরদ্বারে করেছে যুদ্ধ আর তাদেরই কেবল শোন জয় জয়কার|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ধনুর্দ্ধ রদের আওয়াজ থেকে দূরে, জল তুলবার স্থান সকলে সেখানে কীর্ত্তিত হচ্ছে সদাপ্রভুর ধর্মকাজ, ইস্রায়েলে তাঁর শাসন সংক্রান্ত ধর্ম-কাজ সমূহ, তখন সদাপ্রভুর প্রজারা নগরের দরজায় নেমে যেত।