Judges 5:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন বীরদের অবশিষ্টেরা ও জনগণ নামলো; মাবুদ আমার পক্ষে সেই বিক্রমীদের বিরুদ্ধে নামলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“পরিষদবর্গের অবশিষ্টাংশ নেমে এল; সদাপ্রভুর প্রজারা আমার কাছে বিক্রমীদের বিরুদ্ধাচারী হয়ে নেমে এল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন নরেন্দ্রদের অবশিষ্টেরা ও জনগণ নামিল; সদাপ্রভু আমার পক্ষে সেই বিক্রমীদের বিরুদ্ধে নামিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন নরেন্দ্রদের অবশিষ্টেরা ও জনগণ নামিল; সদাপ্রভু আমার পক্ষে সেই বিক্রমীদের বিরুদ্ধে নামিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর বেঁচে থাকা লোকেরা গণ্যমান্য লোকদের কাছে আসল; সদাপ্রভুর লোকেরা যুদ্ধ করবার জন্য আসল আমার কাছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর বেঁচে থাকা লোকেরা গণ্যমান্য লোকদের কাছে আসল; মাবুদের বান্দারা যুদ্ধ করবার জন্য আসল আমার কাছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এগিয়ে এল বিশ্বস্ত সেনাপতিরা, প্রভুর সেই প্রজাবৃন্দ, দুর্ধর্ষ প্রতিপক্ষের বিরুদ্ধে আমার পতাকাতলে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তারপর তিনি ইস্রায়েলে যারা বেঁচে আছে তাদের শক্তিমান লোকদের বিজয়ী করলেন| প্রভু আমায় যোদ্ধাদের ওপর শাসন করতে দিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন বেঁচে থাকা মহান লোকদের অবশিষ্টেরা ও সদাপ্রভুর লোকেরা আমার পক্ষে সেই বিক্রমীদের বিরুদ্ধে নামলেন।