Judges 5:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আফরাহীম থেকে আমালেক-নিবাসীরা এল; বিন্ইয়ামীন তোমার লোকদের মধ্যে তোমার পিছনে এল; মাখীর থেকে নেতৃবর্গ নামলেন, সবূলূন থেকে রণ-দণ্ডধারীরা নামলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কেউ ইফ্রয়িম থেকে এল, যাদের মূল অমালেকেতে ছিল; বিন্যামীন তোমার অনুগামীদের সহবর্তী ছিল। অধিনায়কেরা মাখীর থেকে নেমে এলেন, সেই রণ-দণ্ডধারীরা সবূলূন থেকে এলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইফ্রয়িম হইতে অমালেক-নিবাসীরা [আসিল]; বিন্যামীন তোমার লোকদের মধ্যে তোমার পশ্চাতে [আসিল]; মাখীর হইতে অধ্যক্ষগণ নামিলেন, সবূলূন হইতে রণ-দণ্ডধারিগণ নামিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইফ্রয়িম হইতে অমালেক-নিবাসীরা [আসিল]; বিন্যামীন তোমার লোকদের মধ্যে তোমার পশ্চাতে [আসিল]; মাখীর হইতে অধ্যক্ষগণ নামিলেন, সবূলূন হইতে রণ-দণ্ডধারিগণ নামিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিছু লোক আসল ইফ্রয়িম থেকে যেখানে অমালেকীয়েরা বাস করত; তারা আসল বিন্যামীন-গোষ্ঠীর লোকদের পিছনে। মাখীর থেকে নেতারা আসলেন, আর সবূলূন থেকে শাসনকর্তারা আসলেন দণ্ড হাতে নিয়ে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিছু লোক আসল আফরাহীম থেকে যেখানে আমালেকীয়রা বাস করত; তারা আসল বিন্যামীন-গোষ্ঠীর লোকদের পিছনে। মাখীর থেকে নেতারা আসলেন, আর সবূলূন থেকে শাসনকর্তারা আসলেন দণ্ড হাতে নিয়ে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইফ্রয়িমের সৈন্যদল সমবেত হল উপত্যকায় বিন্যামীন গোষ্ঠী করল তাদের অনুসরণ। মাখির গোষ্ঠী থেকে এলেন সেনানায়কেরা, সবুলুন গোষ্ঠী থেকে এল পতাকাবাহীরা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“অমালেকদের পাহাড়ী দেশ হতে ইফ্রয়িমের লোকরা এসেছিল| হে বিন্যামীন, তারা তোমায় ও তোমার লোকদের এবং মাখীর পরিবার থেকে আসা অধ্যক্ষগণকে অনুসরণ করেছিল| হে সবূলূন তোমার নেতারা সেনাপতির দণ্ড নিয়ে এসেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অমালেকেরা ইফ্রয়িম থেকে আসলো; বিন্যামীনের লোকেরা তাদের অনুসরণ করে আসলো; মাখীর থেকে অধ্যক্ষরা নেমে এলেন, সবূলূন থেকে শাসকদের লাঠিধারীরা নেমে এলেন।