Judges 5:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইষাখরের নেতৃবর্গ দবোরার সঙ্গী ছিলেন, ইষাখর যেমন বারকও তেমনি, তাঁর পিছনে তাঁরা বেগে উপত্যকায় গেলেন। রূবেণ-বংশধরদের কি করা উচিত তা চিন্তা করতে লাগল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইষাখরের নেতারা দবোরার সঙ্গী ছিলেন; হ্যাঁ, ইষাখর বারকেরও সঙ্গী ছিল, তাঁর আদেশে তাঁরা উপত্যকায় সবেগে ছুটে গেলেন। রূবেণের জেলাগুলিতে খুব অন্তর অনুসন্ধান হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইষাখরের অধ্যক্ষগণ দবোরার সঙ্গী ছিলেন, ইষাখর যেমন বারকও তেমনি, তাঁহার পশ্চাতে তাঁহারা বেগে তলভূমিতে গেলেন। রূবেণের স্রোতঃসমূহের নিকটে গুরুতর চিত্তসংঙ্কল্প হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইষাখরের অধ্যক্ষগণ দবোরার সঙ্গী ছিলেন, ইষাখর যেমন বারকও তেমনি, তাঁহার পশ্চাতে তাঁহারা বেগে তলভূমিতে গেলেন। রূবেণের স্রোতঃসমূহের নিকটে গুরুতর চিত্তসংকল্প হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইষাখরের সেনাপতিরা দবোরার সংগে গেলেন; ইষাখরের লোকেরা দৌড়ে উপত্যকায় নেমে গেল বারকের পিছে পিছে। রূবেণের সৈন্যদল শক্তভাবে মন স্থির করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইষাখরের সেনাপতিরা দবোরার সংগে গেলেন; ইষাখরের লোকেরা দৌড়ে উপত্যকায় নেমে গেল বারকের পিছে পিছে। রূবেণের সৈন্যদল শক্তভাবে মন স্থির করল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইষাখর গোষ্ঠীর নেতারা যোগ দিল দেবোরা ও বারাকের সঙ্গে তাঁদের অনুসরণ করে ছুটে এল উপত্যকায়। কিন্তু রূবেণ কুলে দেখা দিল মতভেদ। তারা মনস্থির করতে পারল না — তারা আসবে কিনা!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইষাখরের নেতারা দবোরার সঙ্গে ছিল| ইষাখরের লোকরা বারকের প্রতি বিশ্বস্ত ছিল| দেখ, ঐ লোকরা কুচকাওয়াজ করে উপত্যকায় নামছে| “রূবেণ, তোমার সেনাদলে প্রচুর সাহসী সৈন্য আছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইষাখরেতে আমার অধ্যক্ষরা দবোরার সঙ্গী ছিলেন, ইষাখর যেমন বারকও তেমন, তার পিছনে তাঁরা দ্রুত উপত্যকায় এলেন। রূবেণের গোষ্ঠীর কাছে গুরুতর পরীক্ষা ছিল।