Judges 5:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি কেন মেষবাথানের মধ্যে বসলে? কি ভেড়ার রাখালদের বাঁশীর বাজনা শুনবার জন্য? রূবেণ-বংশধরদের মধ্যে গুরুতর চিত্ত পরীক্ষা হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কেন তোমরা মেষ-খোঁয়াড়ের মাঝে বসে রইলে শুধু মেষপালকদের বাঁশির সুর শুনবে বলে? রূবেণের জেলাগুলিতে খুব অন্তর অনুসন্ধান হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি কেন মেষবাথানের মধ্যে বসিলে? কি মেষপালকগণের বংশীবাদ্য শুনিবার জন্য? রূবেণের স্রোতঃসমূহের নিকটে গুরুতর চিত্তপরীক্ষা হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি কেন মেষবাথানের মধ্যে বসিলে? কি মেষপালকগণের বংশীবাদ্য শুনিবার জন্য? রূবেণের স্রোতঃসমূহের নিকটে গুরুতর চিত্ত পরীক্ষা হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে রূবেণের লোকেরা, কেন তোমরা ভেড়ার খোঁয়াড় দু’টার মাঝখানে বসে ছিলে? তোমরা কি রাখালদের বাঁশী শুনতে চেয়েছিলে? রূবেণের সৈন্যদলের মধ্যে ভীষণ মতের অমিল হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে রূবেণের লোকেরা, কেন তোমরা ভেড়ার খোঁয়াড় দু’টার মাঝখানে বসে ছিলে? তোমরা কি রাখালদের বাঁশী শুনতে চেয়েছিলে? রূবেণের সৈন্যদলের মধ্যে ভীষণ মতের অমিল হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা মেষপালের সাথে পিছনে রয়ে গেল কেন? রাখালের বাঁশী শুনবে বলে? না। রূবেণ গোষ্ঠী বিভক্ত হয়ে গেল। তারা ঠিক করতে পারল না — যুদ্ধে যোগ দেবে কিনা!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তবে কেন তোমাদের মেষপালের আশেপাশে বসে রয়েছ? রূবেণ তোমার সাহসী সেনারা যুদ্ধ সম্পর্কে এত চিন্তা করেছিল| তবু কেন তারা বাড়ীতে বসে মেষপালকের বাঁশীর বাজনা শোনে?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি কেন মেষদের মাঝখানে বসলে? কি মেষপালকদের বাঁশির সুর শুনবার জন্য? রূবেণের গোষ্ঠীর কাছে গুরুতর হৃদয়ের পরীক্ষা হল।