Judges 5:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
গিলিয়দ জর্ডানের ওপারে বাস করলো, আর দান কেন জাহাজে রইলো? আশের সমুদ্রের পোতাশ্রয়ে বসে থাকলো, নিজের খালের ধারে বাস করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
গিলিয়দ জর্ডনের ওপারে থেকে গেল। আর দান, কেনই বা সে জাহাজের পাশে গড়িমসি করল? আশের সমুদ্র উপকূলে থেকে গেল আর তার সেই উপসাগরে বসবাস করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
গিলিয়দ যর্দ্দনের ওপারে বাস করিল, আর দান কেন জাহাজে রহিল? আশের সমুদ্রের পোতাশ্রয়ে বসিয়া থাকিল, নিজ খালের ধারে বাস করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
গিলিয়দ যর্দনের ওপারে বাস করিল, আর দান কেন জাহাজে রহিল? আশের সমুদ্রের পোতাশ্রয়ে বসিয়া থাকিল, নিজ খালের ধারে বাস করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
গিলিয়দের লোকেরা রয়ে গেল যর্দনের ওপারে। দান-গোষ্ঠী কেন রয়ে গেল জাহাজের কাছে? আশের-গোষ্ঠীর লোকেরা সাগরের পারে রয়ে গেল; তারা বন্দরের কাছেই রয়ে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
গিলিয়দের লোকেরা রয়ে গেল জর্ডানের ওপারে। দান-গোষ্ঠী কেন রয়ে গেল জাহাজের কাছে? আশের-গোষ্ঠীর লোকেরা সাগরের পারে রয়ে গেল; তারা বন্দরের কাছেই রয়ে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
গাদ থেকে গেল জর্ডনের ওপারে, আর দান গোষ্ঠী? তারাও রয়ে গেল জাহাজের আড়ালে, আশের বংশ সাগর উপকূলে অনড় হয়ে রইল, খাঁড়িতে করল আত্মাগোপন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যর্দন নদীর ওপারে গিলিয়দবাসী তাঁবুতেই বসে ছিল| এবং তোমার দান এর লোকরা, কেন জাহাজের আশেপাশে বসেছিল? আশের গোষ্ঠী সাগরের তীরে নিরাপদ বন্দরে মনের মতন করে তাঁবু গেড়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
গিলিয়দ যর্দ্দনের ওপারে বাস করল, আর দান কেন জাহাজে থাকল? আশের সমুদ্রে বন্দরে বসে থাকল, নিজের বন্দরের ধারে বাস করল।