Judges 5:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাদশাহ্রা এসে যুদ্ধ করলেন, তখন কেনানের বাদশাহ্রা যুদ্ধ করলেন, মগিদ্দোর পানির কাছে তানকে যুদ্ধ করলেন; তাঁরা একখণ্ড রূপাও নিলেন না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“রাজারা এলেন, যুদ্ধ করলেন, কনানের রাজারা যুদ্ধ করলেন। তানকে, মগিদ্দোর নদীতীরে, তারা রুপোর কোনো লুন্ঠিত জিনিসপত্র নেয়নি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
রাজগণ আসিয়া যুদ্ধ করিলেন, তখন কনানের রাজগণ যুদ্ধ করিলেন, মগিদ্দোর জলতীরস্থ তানকে যুদ্ধ করিলেন; তাঁহারা একখণ্ড রৌপ্যও লইলেন না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
রাজগণ আসিয়া যুদ্ধ করিলেন, তখন কনানের রাজগণ যুদ্ধ করিলেন, মগিদ্দোর জলতীরস্থ তানকে যুদ্ধ করিলেন; তাঁহারা একখণ্ড রৌপ্যও লইলেন না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজারা, কনানের রাজারা এসে যুদ্ধ করল; মগিদ্দোর জলের কাছে তানকে তারা যুদ্ধ করল, কিন্তু কোন রূপা তারা লুটে নিতে পারল না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাদশাহ্রা, কেনানের বাদশাহ্রা এসে যুদ্ধ করল; মগিদ্দোর পানির কাছে তানকে তারা যুদ্ধ করল, কিন্তু কোন রূপা তারা লুটে নিতে পারল না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রতিপক্ষের রাজন্যবর্গ এলেন যুদ্ধ করতে, যোগ দিলেন কনানী নৃপতিরাও তাঁদের সাথে। তানাকে — মেগিদ্দোর নদীতীরে চলল ঘোরতর সংগ্রাম। এ যুদ্ধে তাঁরা লুঠ করলেন না কোন ধন সম্পদ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কনানের রাজারা যুদ্ধে এলেন, তানক শহরে মগিদ্দোর জলের ধারে যুদ্ধ চলল, তবু কোন সম্পদ না নিয়ে তাঁরা ঘরে ফিরলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
রাজগণ এসে যুদ্ধ করলেন, তখন কনানের রাজারা যুদ্ধ করলেন; মগিদ্দোর জলাশয়ের তীরে যুদ্ধ করলেন; কিন্তু তাঁরা একখণ্ড রূপাও লুট করল না।