Judges 5:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইসরাইলে নায়কগণ নেতৃত্ব দিলেন, লোকেরা স্বেচ্ছায় নিজেদের কোরবানী করলো, এজন্য তোমরা মাবুদের শুকরিয়া আদায় কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ইস্রায়েলের নেতারা যখন নেতৃত্বভার হাতে নিলেন, প্রজারা যখন স্বেচ্ছায় নিজেদের উৎসর্গ করল— সদাপ্রভুর প্রশংসা করো!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইস্রায়েলে নায়কগণ নেতৃত্ব করিলেন, প্রজারা স্ব-ইচ্ছায় আপনাদিগকে উৎসর্গ করিল, এজন্য তোমরা সদাপ্রভুর ধন্যবাদ কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইস্রায়েলে নায়কগণ নেতৃত্ব করিলেন, প্রজারা স্ব-ইচ্ছায় আপনাদিগকে উৎসর্গ করিল, এই জন্য তোমরা সদাপ্রভুর ধন্যবাদ কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইস্রায়েলের নেতারা যুদ্ধে লোকদের পরিচালনা করলেন, আর লোকেরাও নিজের ইচ্ছায় এগিয়ে গেল। সদাপ্রভুর গৌরব হোক!
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইসরাইলের নেতারা যুদ্ধে লোকদের পরিচালনা করলেন, আর লোকেরাও নিজের ইচ্ছায় এগিয়ে গেল। আলহামদুলিল্লাহ্‌!
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলী নেতারা নেতৃত্ব দিয়েছেন জনগণ স্বেচ্ছায় উৎসর্গ করেছে নিজেদের, প্রভুর জয়গান কর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“ইস্রায়েলের লোকরা যুদ্ধের প্রস্তুতি করল| তারা স্বেচ্ছায় যুদ্ধক্ষেত্রে যেতে চাইল| প্রভুর নাম ধন্য হোক্|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইস্রায়েল লে নেতারা নেতৃত্ব দিলেন, প্রজারা নিজের ইচ্ছায় নিজেদেরকে উত্সর্গ করল, এজন্য তোমরা সদাপ্রভুর ধন্যবাদ কর।