Judges 5:21 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কীশোন নদী তাদেরকে ভাসিয়ে নিয়ে গেল; সেই প্রাচীন নদী, কীশোন নদী। হে আমার প্রাণ, সবলে অগ্রসর হও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কীশোন নদী তাদের ভাসিয়ে দিল, যুগবাহিত সেই নদী, সেই কীশোন নদী। হে আমার প্রাণ, এগিয়ে যাও; বলীয়ান হও!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কীশোন নদী তাহাদিগকে ভাসাইয়া লইয়া গেল; সেই প্রাচীন নদী, কীশোন নদী। হে আমার প্রাণ, সবলে অগ্রসর হও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কীশোন নদী তাহাদিগকে ভাসাইয়া লইয়া গেল; সেই প্রাচীন নদী, কীশোন নদী। হে আমার প্রাণ, সবলে অগ্রসর হও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই পুরাকালের নদীর জল, সেই কীশোন নদীর জল শত্রুদের ভাসিয়ে নিয়ে গেল। হে আমার অন্তর, শক্ত হয়ে এগিয়ে চল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই পুরাকালের নদীর পানি, সেই কীশোন নদীর পানি শত্রুদের ভাসিয়ে নিয়ে গেল। হে আমার দিল, শক্ত হয়ে এগিয়ে চল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কীশোনের স্রোতে ভেসে গেল শত্রুদল, খরস্রোতা পুণ্যতোয়া কীশোন! আমি এগিয়ে যাব বীরদর্পে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রাচীন কালের কীশন নদী সীষরার সৈন্যবাহিনীকে ভাসিয়ে নিয়ে গিয়েছিল| হে আমার আত্মা, শক্তির সঙ্গে বেরিয়ে এস|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কীশোন নদী তাদেরকে ভাসিয়ে নিয়ে গেল; সেই প্রাচীন নদী, কীশোন নদী। হে আমার প্রাণ, সবলে এগিয়ে যাও।