Judges 5:23 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদের ফেরেশতা বলেন, মেরোসকে বদদোয়া দাও, সেই স্থানের অধিবাসীদেরকে দারুণ বদদোয়া দাও; কেননা তারা এল না মাবুদের সাহায্যের জন্য, মাবুদের সাহায্যের জন্য, বিক্রমীদের বিরুদ্ধে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভুর দূত বললেন ‘মেরোসকে অভিশাপ দাও।’ ‘তার প্রজাদের দারুণ অভিশাপ দাও, কারণ তারা সদাপ্রভুকে সাহায্য করতে আসেনি, সদাপ্রভুকে বলশালীদের বিরুদ্ধে সাহায্য করতে।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভুর দূত বলেন, মেরোসকে শাপ দেও, তথাকার নিবাসীদিগকে দারুণ শাপ দেও; কেননা তাহারা আসিল না সদাপ্রভুর সাহায্যের জন্য, সদাপ্রভুর সাহায্যের জন্য, বিক্রমীদের বিরুদ্ধে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভুর দূত বলেন, মেরোসকে শাপ দেও, তথাকার নিবাসীদিগকে দারুণ শাপ দেও; কেননা তাহারা আসিল না সদাপ্রভুর সাহায্যের জন্য, সদাপ্রভুর সাহায্যের জন্য, বিক্রমীদের বিরুদ্ধে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভুর দূত বললেন, “মেরোসকে অভিশাপ দাও, ভীষণভাবে অভিশাপ দাও সেখানকার লোকদের; তারা কেউ যুদ্ধে সদাপ্রভুর সংগে যোগ দেয় নি, যোগ দেয় নি শক্তিশালীদের বিরুদ্ধে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদের ফেরেশতা বললেন, “মেরোসকে বদদোয়া দাও, ভীষণভাবে বদদোয়া দাও সেখানকার লোকদের; তারা কেউ যুদ্ধে মাবুদের সংগে যোগ দেয় নি, যোগ দেয় নি শক্তিশালীদের বিরুদ্ধে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভুর দূত বলেন, ‘মেরোজকে শাপ দাও, শাপ দাও সেখানের অধিবাসীদের, তারা এগিয়ে আসেনি প্রভুর সহায়তা করতে, শত্রুসেনার বিরুদ্ধে করেনি প্রভুকে সাহায্য।’
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“প্রভুর দূত বলল, মেরোস শহরকে অভিশাপ দাও| তার শহরবাসীদের অভিশাপ দাও| কারণ তারা সৈন্যবাহিনী নিয়ে প্রভুকে সাহায্য করতে আসে নি|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুর দূত বলেন, মেরোসকে অভিশাপ দাও, সেখানকার অধিবাসীদেরকে দারুন অভিশাপ দাও; কারণ তাঁরা বিক্রমীদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সদাপ্রভুকে সাহায্য করতে এল না।