Judges 5:26 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি গোঁজে হাত দিলেন। কর্মকারের হাতুড়ি ডান হাত দিলেন; তিনি সীষরাকে হাতুড়ি মারলেন, তার মস্তক বিদ্ধ করলেন, তার কাণপাটি ভাঙলেন, বিদ্ধ করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি তাঁবু-খুটা হাতে তুলে নিলেন, ডান হাতে শ্রমিকদের হাতুড়ি নিলেন। তিনি সীষরাকে আঘাত করলেন, তাঁর মাথা চূর্ণ করলেন, তিনি তাঁর রগ চুরমার ও বিদ্ধ করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি গোঁজে হস্ত দিলেন। কর্ম্মকারের মুদগরে দক্ষিণ হস্ত দিলেন; তিনি সীষরাকে মুদগর মারিলেন, তাহার মস্তক বিদ্ধ করিলেন, তাহার কাণপাটি ভাঙ্গিলেন, বিদ্ধ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি গোঁজে হস্ত দিলেন। কর্মকারের মুদ্গরে দক্ষিণ হস্ত দিলেন; তিনি সীষরাকে মুদ্গর মারিলেন, তাহার মস্তক বিদ্ধ করিলেন, তাহার কানপাটি ভাঙ্গিলেন, বিদ্ধ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে সে হাতে নিল তাম্বু বাঁধার গোঁজ, আর ডান হাতে ধরল কর্মকারের হাতুড়ী; সে সীষরাকে আঘাত করে তার মাথা ফাটিয়ে দিল আর কপালে বিঁধিয়ে দিল সেই গোঁজখানা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে সে হাতে নিল তাম্বু বাঁধার গোঁজ, আর ডান হাতে ধরল কামারের হাতুড়ী; সে সীষরাকে আঘাত করে তার মাথা ফাটিয়ে দিল আর কপালে বিঁধিয়ে দিল সেই গোঁজখানা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি এক হাতে নিলেন তাঁবুর খোঁটা, আর এক হাতে নিলেন হাতুড়ি, আঘাত করলেন সিসেরাকে। ভেঙ্গে গেল তার মাথার খুলি, রগে আঘাত করে তার মাথা এফোঁড় ওফোঁড় করে দিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যায়েল তার হাত বাড়ালো, তাঁবু খাটানোর গোঁজ হাতে পেলো| ডান হাত বাড়ালে কর্মকারের হাতুড়ি উঠে এলো| তারপর সে সীষরার মস্তকে আঘাত হানল| সে হাতুড়ির আঘাতে তার কপালের দুই পাশের মধ্য দিয়ে একটা ছিদ্র করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি তাঁবুর খোঁটায় হাত রাখলেন, কামারের হাতুড়িতে ডান হাত রাখলেন; তিনি সীষরাকে হাতুড়ি দিয়ে মারলেন, তার মাথা ভেঙে দিলেন, তার মাথার খুলি ভেঙে টুকরো টুকরো করলেন ও কানপাটি ভাঙলেন।