Judges 5:27 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে তাঁর চরণে হেঁট হয়ে পড়লো, লম্বমান হল; তাঁর চরণে হেঁট হয়ে পড়লো; যেখানে হেঁট হল, সেই স্থানে মরে পড়ে রইলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি যায়েলের পদাবনত হলেন, পতিত হলেন; যেখানে তিনি পদাবনত হলেন, সেখানেই মরে পতিত হয়ে রইলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে তাঁহার চরণে হেঁট হইয়া পড়িল, লম্বমান হইল; তাঁহার চরণে হেঁট হইয়া পড়িল; যেখানে হেঁট হইল, তথায় মরিয়া পড়িল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সে তাঁহার চরণে হেঁট হইয়া পড়িল, লম্বমান হইল; তাঁহার চরণে হেঁট হইয়া পড়িল; যেখানে হেঁট হইল, তথায় মরিয়া পড়িল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার পায়ের কাছে সীষরা পড়ে গেল আর যেখানে পড়ল সেখানেই সে পড়ে রইল; তার পায়ের কাছে যেখানে সে পড়েছিল সেখানেই সে মরে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার পায়ের কাছে সীষরা পড়ে গেল আর যেখানে পড়ল সেখানেই সে পড়ে রইল; তার পায়ের কাছে যেখানে সে পড়েছিল সেখানেই সে মরে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সে এলিয়ে পড়ল, তাঁর পায়ের তলায়।, নিথর হয়ে গেল তার দেহ যেখানে সে এলিয়ে পড়েছিল, সেখানেই রচিত হল তাঁর শেষ শয্যা। সেখানেই মরে পড়ে রইল সে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যায়েলের পায়ে মাথা গুঁজে দিয়ে পড়ে গেল সীষরা| ভূতলশায়িত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ল এক চরম বিপর্যয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সে তাঁর পায়ে হেঁট হয়ে পড়ল, লম্বা হয়ে শুয়ে পড়ল আর যেখানে হেঁট হল, সেখানে মারা গেল।