Judges 5:28 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সীষরার মা জানালা দিয়ে চাইল, সে জানালা থেকে ডেকে বললো, তার রথ আসতে কেন বিলম্ব করে? তার রথের চাকা কেন ধীরে ধীরে চলে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“খোলা জানালা দিয়ে সীষরার মা তাকিয়েছিলেন; জাফরির পিছন থেকে তিনি চিৎকার করেছিলেন, ‘তার রথ আসতে কেন এত দেরি হচ্ছে? কেন তার রথের ঘর্ঘর-ধ্বনি বিলম্বিত?’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সীষরার মাতা গবাক্ষ দিয়া চাহিল, সে বাতায়ন হইতে ডাকিয়া কহিল, তাহার রথ আসিতে কেন বিলম্ব করে? তাহার রথচক্র কেন মন্দ মন্দ চলে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সীষরার মাতা গবাক্ষ দিয়া চাহিল, সে বাতায়ন হইতে ডাকিয়া কহিল, তাহার রথ আসিতে কেন বিলম্ব করে? তাহার রথচক্র কেন মন্দ মন্দ চলে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সীষরার মা জানলা দিয়ে চেয়ে দেখল, জালির পিছন থেকে সে চেঁচিয়ে বলল, “তার রথ আসতে কেন এত দেরি হচ্ছে? তার রথের চাকার শব্দ কেন এখনও শোনা যাচ্ছে না?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সীষরার মা জানালা দিয়ে চেয়ে দেখল, জালির পিছন থেকে সে চেঁচিয়ে বলল, “তার রথ আসতে কেন এত দেরি হচ্ছে? তার রথের চাকার শব্দ কেন এখনও শোনা যাচ্ছে না?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সিসেরা-জননী পথ চেয়ে বসেছিলেন বাতায়নে, চিৎকার করে উঠলেন তিনি, তার রথ ফিরতে দেরী করছে কেন? তার অশ্বের গতি কেন এত ধীর?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“সীষরার মা জানালা থেকে উঁকি দেয়| সীষরার মা পর্দা সরিয়ে তাকায় আর কাঁদে, ‘সীষরার রথ ফিরতে দেরী করে কেন? কেন আমি এখন অবধি তার মালগাড়ীর শব্দ শুনছি না?’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সীষরার মা ছোট জানালা দিয়ে দেখল, সে জানালা থেকে ডেকে বলল, “তার রথ আসতে কেন দেরী করছে? তার রথের চাকা কেন ধীরে ধীরে চলছে?”