Judges 5:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাদশাহ্‌রা শোন; শাসনকর্তারা কান দাও; আমি, আমিই মাবুদের উদ্দেশে কাওয়ালী গাইব, ইসরাইলের আল্লাহ্‌ মাবুদের উদ্দেশে গজল গাইব,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“হে রাজারা, একথা শোনো! হে শাসকেরা, কর্ণপাত করো! আমি, আমিই সদাপ্রভুর উদ্দেশে গান গাইব; গানে গানে ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর প্রশংসা করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
রাজগণ, শ্রবণ কর; নৃপগণ, কর্ণ দেও; আমি, আমিই সদাপ্রভুর উদ্দেশে গান করিব, ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে সঙ্গীত করিব,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
রাজগণ, শ্রবণ কর; নৃপতিগণ, কর্ণ দেও; আমি, আমিই সদাপ্রভুর উদ্দেশে গান করিব, ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে সঙ্গীত করিব,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ওহে রাজারা, আপনারা শুনুন; ওহে শাসনকর্তারা, আপনারা শুনুন; আমি সদাপ্রভুর উদ্দেশে গান গাইব, ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে প্রশংসা-গান গাইব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ওহে বাদশাহ্‌রা, আপনারা শুনুন; ওহে শাসনকর্তারা, আপনারা শুনুন; আমি মাবুদের উদ্দেশে কাওয়ালী গাইব, ইসরাইলের মাবুদ আল্লাহ্‌র উদ্দেশে প্রশংসার গজল গাইব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শোন হে রাজন্যবর্গ, মন দিয়ে শোন পরমেশ্বরের উদ্দেশে আমি গাইব গান ইসরায়েলের আরাধ্য ঈশ্বরের উদ্দেশে আমি করব সঙ্গীতাঞ্জলি নিবেদন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“রাজারা সকলে শোন, শাসকরা মন দিয়ে শোন| আমি, আমিই প্রভুর উদ্দেশ্যে গান গাইব, ইস্রায়েলের ঈশ্বর ও প্রভুর উদ্দেশ্যে গানটি গাইব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
রাজারা শোনো; শাসকরা মনোযোগ দাও; আমি, আমিই সদাপ্রভুর উদ্দেশ্যে গান করব, ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে গান করব।