Judges 5:31 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে মাবুদ, তোমার সমস্ত দুশমন এভাবে ধ্বংস হোক, কিন্তু তোমার প্রেমকারীরা সপ্রতাপে গমনকারী সূর্যের মত হোক। পরে চল্লিশ বছর দেশ নিষ্কণ্টক থাকলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“হে সদাপ্রভু, তোমার সব শত্রু এভাবেই বিনষ্ট হোক! কিন্তু যারা তোমায় ভালোবাসে তারা সব সেই সূর্যের মতো হোক যখন তা সপ্রতাপে উদিত হয়।” পরে চল্লিশ বছর দেশে শান্তি বজায় ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে সদাপ্রভু, তোমার সর্ব্ব শত্রু এইরূপে বিনষ্ট হউক, কিন্তু তোমার প্রেমকারিগণ সপ্রতাপে গমনকারী সূর্য্যের সদৃশ হউক। পরে চল্লিশ বৎসর দেশ নিষ্কন্টকে থাকিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে সদাপ্রভু, তোমার সকল শত্রু এইরূপে বিনষ্ট হউক, কিন্তু তোমার প্রেমকারিগণ সপ্রতাপে গমনকারী সূর্যের সদৃশ হউক। পরে চল্লিশ বৎসর দেশ নিষ্কণ্টকে থাকিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে সদাপ্রভু, তোমার শত্রুরা সকলেই এভাবে ধ্বংস হয়ে যাক; কিন্তু যারা তোমাকে ভালবাসে তারা যেন সূর্যের মত শক্তিমান হয়ে ওঠে। এর পর দেশে চল্লিশ বছর শান্তি ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে মাবুদ, তোমার শত্রুরা সকলেই এভাবে ধ্বংস হয়ে যাক; কিন্তু যারা তোমাকে মহব্বত করে তারা যেন সূর্যের মত শক্তিমান হয়ে ওঠে। এর পর দেশে চল্লিশ বছর শান্তি ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এভাবেই বিধ্বস্ত হোক তোমার বৈরীদল, হে পরমেশ্বর! কিন্তু তোমার ভক্তবৃন্দ ভাস্বর হয়ে উঠুক উদীয়মান সূর্যের মত।” এর পরে চল্লিশ বছর দেশে শান্তি স্থায়ী হয়েছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“ওগো প্রভু, যেন এভাবেই মরে তোমার শত্রুরা| যারা তোমায় ভালবাসে তারা যেন প্রভাত সূর্যসম শক্তি অর্জন করে|” এইভাবেই 40 বছর সে দেশে শান্তি বিরাজ করছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে সদাপ্রভু, তোমার সব শত্রু এই ভাবে বিনষ্ট হোক, কিন্তু যারা তোমাকে প্রেম করে তারা প্রভাবশালী সূর্য্যের মতো হোক। পরে চল্লিশ বছর দেশে শান্তি থাকল।