Judges 5:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে মাবুদ, তুমি যখন সেয়ীর থেকে থেকে রওনা হলে, ইদোম এলাকা থেকে অগ্রসর হলে, ভূমি কাঁপল, আকাশও বর্ষণ করলো, মেঘমালা পানি বর্ষণ করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“হে সদাপ্রভু, তুমি যখন সেয়ীর থেকে চলে গেলে, ইদোমের দেশ থেকে কুচকাওয়াজ করলে, পৃথিবী কম্পিত হল, আকাশমণ্ডলও বর্ষণ করল, মেঘমালা জলধারা ঢেলে দিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে সদাপ্রভু, তুমি যখন সেয়ীর হইতে নির্গমন করিলে, ইদোম-ক্ষেত্র হইতে অগ্রসর হইলে, ভূমি কাঁপিল, আকাশও বর্ষিল, মেঘমালা জল বরিষণ করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে সদাপ্রভু, তুমি যখন সেয়ীর হইতে নির্গমন করিলে, ইদোম-ক্ষেত্র হইতে অগ্রসর হইলে, ভূমি কাঁপিল, আকাশও বর্ষিল, মেঘমালা জল বরিষণ করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে সদাপ্রভু, তুমি যখন সেয়ীর থেকে রওনা হলে, ইদোম দেশ থেকে বেরিয়ে গেলে, তখন পৃথিবী কেঁপে উঠল আর আকাশ থেকে মেঘ জলধারা ঢেলে দিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে মাবুদ, তুমি যখন সেয়ীর থেকে রওনা হলে, ইদোম দেশ থেকে বেরিয়ে গেলে, তখন দুনিয়া কেঁপে উঠল আর আসমান থেকে মেঘ পানিধারা ঢেলে দিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেয়ীর থেকে যেদিন তুমি নেমে এলে হে প্রভু ইদোমের দেশ থেকে করলে অভিযান, পৃথিবী সেদিন হল কম্পমান, আকাশ হল বর্ষণমুখর মেঘপুঞ্জ করল বারি বর্ষণ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“হে প্রভু, তুমি সেয়ীর থেকে এসেছিলে| তোমার অভিযান ইদোম দেশ থেকে শুরু হয়েছিল| তোমার পদপাতে কেঁপে উঠেছিল পৃথিবী| আকাশ থেকে অঝোরে বৃষ্টি পড়ছিল| মেঘরা ঝরিয়ে ছিল জল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে সদাপ্রভু, তুমি যখন সেয়ীর থেকে চলে গেলে, ইদোম-ক্ষেত্র থেকে এগিয়ে গেলে, ভূমি কেঁপে উঠল, আকাশও বর্ষণ করল, মেঘমালা জল বর্ষণ করল।