Judges 5:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদের সাক্ষাতে পর্বতমালা কেঁপে উঠল, ইসরাইলের আল্লাহ্ মাবুদের সাক্ষাতে ঐ সিনাই কেঁপে উঠল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পর্বতগুলি সীনয়ের সেই সদাপ্রভুর সামনে কম্পিত হল, ইস্রায়েলের ঈশ্বর সেই সদাপ্রভুর সামনেই হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভুর সাক্ষাতে পর্ব্বতগণ কম্পমান হইল, ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর সাক্ষাতে ঐ সীনয় কম্পমান হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভুর সাক্ষাতে পর্বতগণ কম্পমান হইল, ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর সাক্ষাতে ঐ সীনয় কম্পমান হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন সদাপ্রভুর সামনে পাহাড়-পর্বত কেঁপে উঠল, ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর সামনে সিনাই পাহাড় কেঁপে উঠল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন মাবুদের সামনে পাহাড়-পর্বত কেঁপে উঠল, ইসরাইলের মাবুদ আল্লাহ্র সামনে তুর পাহাড় কেঁপে উঠল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমিই ইসরায়েলের সেই আরাধ্য ঈশ্বর যাঁর উপস্থিতিতে সিনাই হয়েছিল শিহরিত, তোমারই সাক্ষাতে গিরিরাজী হল কম্পিত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু, সীনয় পর্বতের ঈশ্বরের সামনে, প্রভু, ইস্রায়েলের ঈশ্বরের সামনে পর্বতমালা কেঁপে উঠেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুর সামনে পর্বতেরা কম্পমান হল, ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর সামনে ঐ সীনয় কম্পমান হল।