Judges 5:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
নায়কগণ ইসরাইলের মধ্যে ক্ষান্ত ছিলেন, তাঁরা ক্ষান্ত ছিলেন; শেষে আমি দবোরা উঠলাম, ইসরাইলের মধ্যে মাতৃস্থানীয় হয়ে উঠলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইস্রায়েলের গ্রামবাসীরা যুদ্ধ করতে চায়নি; তারা ক্ষান্ত ছিল, যতদিন না আমি, দবোরা উঠে দাঁড়ালাম, যতদিন না আমি, ইস্রায়েলের এক মাতৃস্থানীয়া উঠে দাঁড়ালাম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
নায়কগণ ইস্রায়েলের মধ্যে ক্ষান্ত ছিলেন, তাঁহারা ক্ষান্ত ছিলেন; শেষে আমি দবোরা উঠিলাম, ইস্রায়েলের মধ্যে মাতৃস্থানীয় হইয়া উঠিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
নায়কগণ ইস্রায়েলের মধ্যে ক্ষান্ত ছিলেন, তাঁহারা ক্ষান্ত ছিলেন; শেষে আমি দবোরা উঠিলাম, ইস্রায়েলের মধ্যে মাতৃস্থানীয় হইয়া উঠিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন ইস্রায়েলীয়দের গ্রামে কেউ বাস করত না; যতদিন না আমি দবোরা ইস্রায়েলীয়দের মায়ের মত হলাম, ততদিন তাদের গ্রামগুলো জনশূন্য ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন বনি-ইসরাইলদের গ্রামে কেউ বাস করত না; যতদিন না আমি দবোরা বনি-ইসরাইলদের মায়ের মত হলাম, ততদিন তাদের গ্রামগুলো জনশূন্য ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলে যেদিন কোন নেতা ছিল না, ছিল না কোন জননায়ক সেদিন, হে দেবোরা ইসরায়েলের জননী হয়ে তুমি হলে আবির্ভূতা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“সেখানে কোন সৈন্য ছিল না| দবোরা যতদিন তুমি ইস্রায়েলের মা হয়ে আসো নি ততদিন ইস্রায়েলে কোন সৈন্য ছিল না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
নায়করা ইস্রায়েলের মধ্যে থেমে ছিল, শেষে আমি দবোরা উঠলাম, ইস্রায়েলের মধ্যে মাতৃস্থানীয় হয়ে উঠলাম।