Judges 5:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা নতুন দেবতা মনোনীত করেছিল; তৎকালে নগর-দ্বারে যুদ্ধ হল; ইসরাইলের চল্লিশ হাজার লোকের মধ্যে কি একখানা ঢাল বা বর্শা দেখা গেলো?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ঈশ্বর নতুন নেতৃবৃন্দ মনোনীত করলেন যুদ্ধ যখন নগর-প্রবেশদ্বারে ঘনিয়ে এল, কিন্তু একটিও ঢাল অথবা বর্শা দেখা গেল না, ইস্রায়েলে হাজার চল্লিশ সেই সেনানীর হাতে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা নূতন দেবতা মনোনীত করিয়াছিল; তৎকালে নগরদ্বারে যুদ্ধ হইল; ইস্রায়েলের চল্লিশ সহস্র লোকের মধ্যে কি একখানা ঢাল বা শল্য দৃষ্ট হইল?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা নূতন দেবতা মনোনীত করিয়াছিল; তৎকালে নগর-দ্বারে যুদ্ধ হইল; ইস্রায়েলের চল্লিশ সহস্র লোকের মধ্যে কি একখানি ঢাল বা শল্য দৃষ্ট হইল?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা যখন নতুন দেব-দেবতার দিকে মন দিল তখন তাদের শহর-ফটকের কাছে যুদ্ধ হল। চল্লিশ হাজার ইস্রায়েলীয়ের হাতে একটা ঢালও ছিল না, একটা বর্শাও ছিল না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা যখন নতুন দেব-দেবীর দিকে মন দিল তখন তাদের শহর-দরজার কাছে যুদ্ধ হল। চল্লিশ হাজার ইসরাইলীয়দের হাতে একটা ঢালও ছিল না, একটা বর্শাও ছিল না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যেদিন তারা বেছে নিয়েছিল নতুন আরাধ্য দেবতা, সেদিন তাদের নগর হয়েছিল আক্রান্ত। অস্ত্র ধরে শত্রুকে করে প্রতিহত, ছিল না এমন কেউ! চল্লিশ হাজার ইসরায়েলীর মাঝে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“ঈশ্বর নতুন নেতাদের নির্বাচন করেছিলেন| তারা নগরের প্রবেশদ্বারে যুদ্ধে রত ছিল| ইস্রায়েলে 40,000 সৈন্য ছিল| তাদের মধ্যে কেউ একটাও ঢাল অথবা বর্শা খুঁজে পায় নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা নূতন দেবতা মনোনীত করেছিল; সেই দিনের নগরের দরজার কাছে যুদ্ধ হল; ইস্রায়েলের চল্লিশ হাজার লোকের মধ্যে কি একটা ঢাল বা বর্শা দেখা গেল না?