Judges 5:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমার অন্তর ইসরাইলের নেতৃবর্গের অভিমুখ, যাঁরা লোকদের মধ্যে স্বেচ্ছায় নিজেদেরকে কোরবানী করলেন; তোমরা মাবুদের শুকরিয়া আদায় কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার হৃদয় ইস্রায়েলী নেতৃবৃন্দের প্রতি আসক্ত হল, জনতার মধ্যে ইচ্ছুক স্বেচ্ছাসেবকদের প্রতি। সদাপ্রভুর প্রশংসা করো!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমার হৃদয় ইস্রায়েলের অধ্যক্ষগণের অভিমুখ, যাঁহারা প্রজাদের মধ্যে স্ব-ইচ্ছায় আপনাদিগকে উৎসর্গ করিলেন; তোমরা সদাপ্রভুর ধন্যবাদ কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমার হৃদয় ইস্রায়েলের অধ্যক্ষগণের অভিমুখ, যাঁহারা প্রজাদের মধ্যে স্ব-ইচ্ছায় আপনাদিগকে উৎসর্গ করিলেন; তোমরা সদাপ্রভুর ধন্যবাদ কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার মন চলে গেল ইস্রায়েলের সেই সব নেতাদের কাছে যারা নিজের ইচ্ছায় যুদ্ধ করতে গেল; সদাপ্রভুর গৌরব হোক!
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার মন চলে গেল ইসরাইলের সেই সব নেতাদের কাছে যারা নিজের ইচ্ছায় যুদ্ধ করতে গেল; আলহামদুলিল্লাহ্!
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার সমস্ত সহানুভূতি ইসরায়েলী সেনানায়কদেরই পক্ষে, জনতার মধ্যে থেকে স্বেচ্ছায় যারা এগিয়ে এসেছিল তাদের পক্ষে। প্রভুর জয়গান কর তোমরা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“আমার হৃদয় ইস্রায়েলের সেই সেনাপতিদের সঙ্গে রয়েছে, যারা স্বেচ্ছায় যুদ্ধে গিয়েছিল| প্রভুর নাম ধন্য হোক্|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার হৃদয় ইস্রায়েলের অধ্যক্ষগণের দিকে গেল, যাঁরা প্রজাদের মধ্যে নিজের ইচ্ছায় নিজেদেরকে উৎসর্গ করলেন; তোমরা সদাপ্রভুর ধন্যবাদ কর।