Judges 6:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে বনি-ইসরাইলরা মাবুদের সাক্ষাতে যা মন্দ, তা-ই করতে লাগল, আর মাবুদ তাদেরকে সাত বছর পর্যন্ত মাদিয়ানের হাতে তুলে দিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইস্রায়েলীরা সদাপ্রভুর দৃষ্টিতে যা মন্দ তাই করল, এবং সাত বছরের জন্য তিনি তাদের মিদিয়নীয়দের হাতে সমর্পণ করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে ইস্রায়েল-সন্তানগণ সদাপ্রভুর সাক্ষাতে যাহা মন্দ, তাহাই করিল, আর সদাপ্রভু তাহাদিগকে সাত বৎসর পর্য্যন্ত মিদিয়নের হস্তে সমর্পণ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে ইস্রায়েল-সন্তানগণ সদাপ্রভুর সাক্ষাতে যাহা মন্দ, তাহাই করিল, আর সদাপ্রভু তাহাদিগকে সাত বৎসর পর্যন্ত মিদিয়নের হস্তে সমর্পণ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে ইস্রায়েলীয়েরা আবার সদাপ্রভুর চোখে যা মন্দ তা-ই করতে লাগল। এতে তিনি মিদিয়নীয়দের হাতে তাদের তুলে দিলেন আর তারা সাত বছর পর্যন্ত তাদের অধীনে রইল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে বনি-ইসরাইলরা আবার মাবুদের চোখে যা খারাপ তা-ই করতে লাগল। এতে তিনি মাদিয়ানীয়দের হাতে তাদের তুলে দিলেন আর তারা সাত বছর পর্যন্ত তাদের অধীনে রইল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলীরা আবার পরমেশ্বরের অপ্রীতিকর কাজ করতে শুরু করল। তাই তিনি সাত বছর তাদের মিদিয়নের অধীন করে রাখলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আবার ইস্রায়েলবাসীরা পাপ কর্মে মেতে উঠল| তাই সাত বছর ধরে প্রভু মিদিয়নদের সহায় হয়ে রইলেন যাতে তারা ইস্রায়েলীয়দের দমিয়ে রাখতে পারে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে ইস্রায়েলের লোকেরা সদাপ্রভুর সামনে যা মন্দ, তাই করল, আর সদাপ্রভু তাদেরকে সাত বছর পর্যন্ত মিদিয়নের অধীনে রাখলেন।