Judges 6:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি তোমাদেরকে বলেছি, আমি মাবুদ তোমাদের আল্লাহ্; তোমরা যে আমোরীয়দের দেশে বাস করছো, তাদের দেবতাদেরকে ভয় করো না, কিন্তু তোমরা আমার কথায় কান দাও নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তোমাদের বলেছি, ‘আমি তোমাদের ঈশ্বর সদাপ্রভু; যাদের দেশে তোমরা বসবাস করছ, সেই ইমোরীয়দের দেবতাদের আরাধনা তোমরা কোরো না।’ কিন্তু তোমরা আমার কথা শোনোনি।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি তোমাদিগকে বলিয়াছি, আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর; তোমরা যে ইমোরীয়দের দেশে বাস করিতেছ, তাহাদের দেবগণকে ভয় করিও না। কিন্তু তোমরা আমার রবে কর্ণপাত কর নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি তোমাদিগকে বলিয়াছি, আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর; তোমরা যে ইমোরীয়দের দেশে বাস করিতেছ, তাহাদের দেবগণকে ভয় করিও না, কিন্তু তোমরা আমার রবে কর্ণপাত কর নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি তোমাদের বলেছিলাম যে, আমি সদাপ্রভুই তোমাদের ঈশ্বর। যাদের দেশে তোমরা বাস করছ সেই ইমোরীয়দের দেব-দেবতাদের পূজা তোমরা করবে না;’ কিন্তু তোমরা আমার কথা শোন নি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি তোমাদের বলেছিলাম যে, আমি আল্লাহ্ই তোমাদের মাবুদ। যাদের দেশে তোমরা বাস করছ সেই আমোরীয়দের দেব-দেবীদের পূজা তোমরা করবে না;’ কিন্তু তোমরা আমার কথা শোন নি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি তোমাদের বলেছি, আমি প্রভু, তোমাদের ঈশ্বর। যাদের দেশে তোমরা বাস করছ, সেই ইমোরীদের দেবতাদের আরাধনা তোমরা করো না। কিন্তু তোমরা আমার কথা শোননি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর আমি তোমাদের বলেছিলাম, ‘আমি তোমাদের প্রভু ঈশ্বর| তোমরা ইমোরীয়দের দেশে বসবাস করবে বটে, কিন্তু কখনই তোমরা তাদের মূর্ত্তির পূজা করবে না|’ কিন্তু তোমরা আমার কথা শোনো নি|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর আমি তোমাদেরকে বলেছি, ‘আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর; তোমরা যে ইমোরীয়দের দেশে বাস করছ তাদের দেবতাদের তোমরা ভয় কর না।’ কিন্তু তোমরা আমার বাক্য শোননি।”