Judges 6:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি তাঁকে বললেন, আরজ করি, হে মালিক, ইসরাইলকে কিভাবে নিস্তার করবো? দেখুন, মানশার মধ্যে আমার গোষ্ঠী সবচেয়ে ক্ষুদ্র এবং আমার পিতৃকুলে আমি কনিষ্ঠ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“হে আমার প্রভু, আমায় ক্ষমা করুন,” গিদিয়োন উত্তর দিলেন, “আমি কীভাবে ইস্রায়েলকে রক্ষা করব? আমার বংশই মনঃশি গোষ্ঠীর মধ্যে সবচেয়ে দুর্বল, এবং আমার পরিবারে আমিই সবচেয়ে নগণ্য।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি তাঁহাকে কহিলেন, বিনয় করি, হে প্রভু, ইস্রায়েলকে কিরূপে নিস্তার করিব? দেখুন, মনঃশির মধ্যে আমার গোষ্ঠী সর্ব্বপেক্ষা ক্ষুদ্র, এবং আমার পিতৃকুলে আমি কনিষ্ঠ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি তাঁহাকে কহিলেন, বিনয় করি, হে প্রভু, ইস্রায়েলকে কিরূপে নিস্তার করিব? দেখুন, মনঃশির মধ্যে আমার গোষ্ঠী সর্বাপেক্ষা ক্ষুদ্র, এবং আমার পিতৃকুলে আমি কনিষ্ঠ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
গিদিয়োন বললেন, “কিন্তু হে আমার প্রভু, আমি কেমন করে ইস্রায়েলীয়দের উদ্ধার করব? মনঃশি-গোষ্ঠীর মধ্যে আমাদের বংশটাই সবচেয়ে নীচু, আর আমাদের পরিবারের মধ্যে আমার কোন দাম নেই।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
গিদিয়োন বললেন, “কিন্তু হে আমার প্রভু, আমি কেমন করে বনি-ইসরাইলদের উদ্ধার করব? মানশা-গোষ্ঠীর মধ্যে আমাদের বংশটাই সবচেয়ে নীচু, আর আমাদের পরিবারের মধ্যে আমার কোন দাম নেই।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
গিদিয়োন তাঁকে বললেন, হে প্রভু, আপনিই বলুন, কি করে আমি ইসরায়েলীদের উদ্ধার করব? দেখুন, মনঃশি বংশে আমাদের গোষ্ঠী সবচেয়ে দুর্বল এবং আমাদের কুলে আমিই সবচেয়ে নগণ্য।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
গিদিয়োন বলল, “ক্ষমা করবেন| কি করে আমি ইস্রায়েলকে রক্ষা করব? মনঃশি পরিবারগোষ্ঠীর মধ্যে আমার পরিবারই হচ্ছে সবচেয়ে দুর্বল| তাছাড়া এই পরিবারে আমিই সবচেয়ে ছোট|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি তাঁকে বললেন, “অনুরোধ করি, হে প্রভু, ইস্রায়েলকে কিভাবে উদ্ধার করব?” দেখুন, মনঃশির মধ্যে আমার গোষ্ঠী সবচেয়ে দুর্বল এবং আমার পিতৃকুলে আমি ছোট।