Judges 6:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আরজ করি, আমি যতক্ষণ আমার নৈবেদ্য এনে আপনার সম্মুখে উপস্থিত না করি, ততক্ষণ পর্যন্ত আপনি এখান থেকে যাবেন না। তাতে তিনি বললেন, তুমি যতক্ষণ ফিরে না আসবে, ততক্ষণ আমি অপেক্ষা করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি যতক্ষণ না ফিরে আসছি ও আমার নৈবেদ্য এনে আপনার কাছে উৎসর্গ করছি, ততক্ষণ দয়া করে এখান থেকে চলে যাবেন না।” আর সদাপ্রভু বললেন, “তুমি ফিরে না আসা পর্যন্ত আমি অপেক্ষা করব।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বিনয় করি, আমি যাবৎ আমার নৈবেদ্য আনিয়া আপনার সম্মুখে উপস্থিত না করি, তাবৎ আপনি এখান হইতে যাইবেন না। তাহাতে তিনি কহিলেন, তুমি যাবৎ ফিরিয়া না আসিবে, তাবৎ আমি বিলম্ব করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বিনয় করি, আমি যাবৎ আমার নৈবেদ্য আনিয়া আপনার সম্মুখে উপস্থিত না করি, তাবৎ আপনি এখান হইতে যাইবেন না। তাহাতে তিনি কহিলেন, তুমি যাবৎ ফিরিয়া না আসিবে, তাবৎ আমি বিলম্ব করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি ফিরে এসে আপনার সামনে আমার দান না রাখা পর্যন্ত আপনি চলে যাবেন না।” তিনি বললেন, “তুমি ফিরে না আসা পর্যন্ত আমি অপেক্ষা করব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি ফিরে এসে আপনার সামনে আমার দান না রাখা পর্যন্ত আপনি চলে যাবেন না।” তিনি বললেন, “তুমি ফিরে না আসা পর্যন্ত আমি অপেক্ষা করব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি যতক্ষণ না আমার নৈবেদ্য এনে আপনার কাছে উৎসর্গ করি ততক্ষণ দয়া করে এখানে থেকে চলে যাবেন না। তিনি বললেন, তুমি ফিরে না আসা পর্যন্ত আমি এখানে আছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দয়া করে একটু অপেক্ষা করুন| আমি ফিরে না আসা পর্যন্ত যেন চলে যাবেন না| আমি আপনার জন্য নৈবেদ্য আনতে যাচ্ছি| সেই নৈবেদ্য আপনার কাছে নিবেদন করব| আপনি দয়া করে অনুমতি দিন|” প্রভু বললেন, “আমি তোমার ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করবো|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অনুরোধ করি, আমি যখন আমার নৈবেদ্য এনে আপনার সামনে না রাখি, ততক্ষণ আপনি এখান থেকে যাবেন না।” তাতে তিনি বললেন, “তুমি যতক্ষণ না ফিরে আস, ততক্ষণ আমি অপেক্ষা করব।”