Judges 6:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন গিদিয়োন ভিতরে গিয়ে একটি ছাগলের বাচ্চা ও এক ঐফা পরিমিত সুজির খামিহীন রুটি প্রস্তুত করলেন। তিনি গোশ্‌ত ডালিতে রেখে ঝোল পাত্রে করে নিয়ে বের হয়ে সেই এলা গাছের তলে তাঁর কাছে এনে উপস্থিত করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
গিদিয়োন তাঁবুর ভিতরে গিয়ে একটি কচি পাঁঠার মাংস রান্না করলেন, এবং এক ঐফা ময়দা দিয়ে খামিরবিহীন রুটি তৈরি করলেন। একটি ডালিতে মাংস ও একটি পাত্রে ঝোল রেখে, তিনি সেগুলি বাইরে এনে ওক গাছের তলায় সেগুলি তাঁর উদ্দেশে উৎসর্গ করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন গিদিয়োন ভিতরে গিয়া এক ছাগবৎস ও এক ঐফা পরিমিত সূজির তাড়ীশূন্য পিষ্টক প্রস্তুত করিলেন, এবং মাংস ডালিতে রাখিয়া ঝোল বহুগুণাতে করিয়া লইয়া বাহির হইয়া সেই এলা গাছের তলে তাঁহার কাছে আনিয়া উপস্থিত করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন গিদিয়োন ভিতরে গিয়া এক ছাগবৎস ও এক ঐফা পরিমিত সুজির তাড়ীশুন্য পিষ্টক প্রস্তুত করিলেন, এবং মাংস ডালিতে রাখিয়া ঝোল পাত্রে করিয়া লইয়া বাহির হইয়া সেই এলা গাছের তলে তাঁহার কাছে আনিয়া উপস্থিত করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
গিদিয়োন ভিতরে গিয়ে একটা ছাগলের বাচ্চা কেটে রান্না করলেন এবং আঠারো কেজি পরিমাণ ময়দা দিয়ে কিছু খামিহীন রুটি তৈরী করলেন। তিনি মাংস একটা ডালাতে রেখে ঝোল একটা পাত্রে রাখলেন। তারপর সেগুলো বাইরে এনে এলোন গাছের তলায় সদাপ্রভুর দূতের সামনে রাখলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
গিদিয়োন ভিতরে গিয়ে একটা ছাগলের বাচ্চা জবাই করে রান্না করলেন এবং আঠারো কেজি পরিমাণ ময়দা দিয়ে কিছু খামিহীন রুটি তৈরী করলেন। তিনি গোশ্‌ত একটা ডালাতে রেখে ঝোল একটা পাত্রে রাখলেন। তারপর সেগুলো বাইরে এনে এলোন গাছের তলায় মাবুদের ফেরেশতার সামনে রাখলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
গিদিয়োন তখন বাড়িতে গিয়ে একটা ছাগশিশু কেটে তার মাংস রান্না করলেন এবং এক এফা পরিমাণ ময়দার খামিরবিহীন রুটি তৈরি করলেন। তারপর একটা পাত্রে মাংস এবং আর একটা পাত্রে ঝোল নিয়ে সেই ওক গাছের তলায় তাঁর কাছে এলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
গিদিয়োন ভেতরে গিয়ে একটি কচি পাঁঠা গরম জলে ফোটালো| তাছাড়া সে প্রায় 20 পাউণ্ড ময়দা দিয়ে খামিরবিহীন রুটি তৈরী করালো| তারপর মাংসটা সে একটা ঝুড়িতে আর ঝোলটা একটা পাত্রে রাখলো| সে মাংস, ঝোল আর রুটি নিয়ে ওক গাছের নীচে প্রভুকে পরিবেশন করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন গিদিয়োন ভিতরে গিয়ে একটা ছাগল ও এক ঐফা পরিমিত সূজির খামিহীন রুটি তৈরী করলেন এবং মাংস ডালাতে রেখে ঝোল পাত্রে করে নিয়ে বাইরে এসে সেই এলা গাছের তলায় তাঁর কাছে এনে রাখলেন।