Judges 6:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ইসরাইলের উপরে মাদিয়ানের হাত শক্তিশালী হয়ে উঠলো, তাই বনি-ইসরাইলরা মাদিয়ানীয়দের ভয়ে পর্বতের গহ্বর, গুহা ও দুর্গম স্থান প্রস্তুত করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মিদিয়নীয়রা এত নিষ্ঠুর ছিল যে ইস্রায়েলীরা নিজেদের জন্য পর্বত-গহ্বরে, গুহায় ও দুর্গম স্থানে আশ্রয়স্থল তৈরি করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ইস্রায়েলের উপরে মিদিয়নের হস্ত প্রবল হইল, তাই ইস্রায়েল-সন্তানগণ মিদিয়নের ভয়ে পর্ব্বতে গহ্বর, এবং গুহা ও দুর্গম স্থান প্রস্তুত করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ইস্রায়েলের উপরে মিদিয়নের হস্ত প্রবল হইল, তাই ইস্রায়েল-সন্তানগণ মিদিয়নের ভয়ে পর্বতে গহ্বর, এবং গুহা ও দুর্গম স্থান প্রস্তুত করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইস্রায়েলীয়দের উপর মিদিয়নীয়দের অত্যাচার এত বেড়ে গেল যে, ইস্রায়েলীয়েরা পাহাড়ের ফাটলে, গুহায় এবং পাহাড়ের উপরকার দুর্গগুলোতে আশ্রয়ের জায়গা করে নিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বনি-ইসরাইলদের উপর মাদিয়ানীয়দের জুলুম এত বেড়ে গেল যে, বনি-ইসরাইলরা পাহাড়ের ফাটলে, গুহায় এবং পাহাড়ের উপরকার কেল্লাগুলোতে আশ্রয়ের জায়গা করে নিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মিদিয়নীরা ইসরায়েলীদের চেয়ে বেশি শক্তিশালী হওয়ায় ইসরায়েলীরা তাদের ভয়ে পাহাড়ের অন্যান্য গুহায় ও সুরক্ষিত স্থানে লুকিয়ে থাকত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মিদিয়ন সম্প্রদায়ের লোকরা ছিল ভীষণ শক্তিশালী| ইস্রায়েলবাসীদের ওপর তারা বেশ অত্যাচার করত| তাই ইস্রায়েলীয়রা পর্বতের নানা গোপন জায়গায় লুকিয়ে থাকত| সেখানেই খাবার দাবার লুকিয়ে রাখত| সেসব জায়গা খুঁজে পাওয়া খুব শক্ত ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর ইস্রায়েলের উপরে মিদিয়নীয়রা অত্যাচার করল, তাই ইস্রায়েলীয়রা মিদিয়নের ভয়ে পর্বতের গুহায় গর্ত করল ও দুর্গ তৈরী করল।