Judges 6:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আল্লাহ্র ফেরেশতা তাঁকে বললেন, গোশ্ত ও খামিহীন রুটিগুলো নিয়ে এই শৈলের উপরে রাখ এবং ঝোল ঢেলে দাও। তিনি তা-ই করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ঈশ্বরের দূত তাঁকে বললেন, “মাংস ও খামিরবিহীন রুটিগুলি নিয়ে সেগুলি এই পাষাণ-পাথরের উপরে রাখো, এবং ঝোল ঢেলে দাও।” আর গিদিয়োন সেরকমই করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ঈশ্বরের দূত তাঁহাকে কহিলেন, মাংস ও তাড়ীশূন্য পিষ্টকগুলি লইয়া এই শৈলের উপরে রাখ, এবং ঝোল ঢালিয়া দেও। তিনি তাহাই করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ঈশ্বরের দূত তাঁহাকে কহিলেন, মাংস ও তাড়ীশুন্য পিষ্টকগুলি লইয়া এই শৈলের উপরে রাখ, এবং ঝোল ঢালিয়া দেও। তিনি তাহাই করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন ঈশ্বরের দূত তাঁকে বললেন, “মাংস আর খামিহীন রুটি নিয়ে তুমি এই পাথরটার উপরে রাখ, আর ঝোল ঢেলে দাও।” গিদিয়োন তা-ই করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন আল্লাহ্র ফেরেশতা তাঁকে বললেন, “গোশ্ত আর খামিহীন রুটি নিয়ে তুমি এই পাথরটার উপরে রাখ, আর ঝোল ঢেলে দাও।” গিদিয়োন তা-ই করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বরের দূত তাঁকে বললেন, মাংস এবং খামিরবিহীন রুটি এই পাথরের উপরে রাখ আর তার উপরে ঝোল ঢেলে দাও। গিদিয়োন তা-ই করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভুর দূত গিদিয়োনকে বললেন, “মাংস, রুটি ঐখানে পাথরের ওপর রাখো| ঝোলটা ঢেলে দাও|” গিদিয়োন তাই করলো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঈশ্বরের দূত তাঁকে বললেন, “মাংস ও খামিহীন রুটিগুলি নিয়ে এই পাথরের উপরে রাখ এবং ঝোল ঢেলে দাও।” তিনি তাই করলেন।