Judges 6:22 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন গিদিয়োন দেখলেন যে, তিনি মাবুদের ফেরেশতা; তখন তিনি বললেন, হায়! হে সার্বভৌম মাবুদ, এই যে আমি সম্মুখাসম্মুখি মাবুদের ফেরেশতাকে দেখলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
গিদিয়োন যখন উপলব্ধি করলেন যে উনি সদাপ্রভুর দূত, তখন তিনি চিৎকার করে বললেন, “হায়, সার্বভৌম সদাপ্রভু! আমি যে মুখোমুখি সদাপ্রভুর দূতকে দেখলাম!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন গিদিয়োন দেখিলেন যে তিনি সদাপ্রভুর দূত; আর গিদিয়োন কহিলেন, হায় হায়, হে প্রভু সদাপ্রভু, কারণ আমি সম্মুখাসম্মুখি হইয়া সদাপ্রভুর দূতকে দেখিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন গিদিয়োন দেখিলেন যে তিনি সদাপ্রভুর দূত; আর গিদিয়োন কহিলেন, হায় হায়, হে প্রভু সদাপ্রভু, কারণ আমি সম্মুখাসম্মুখি হইয়া সদাপ্রভুর দূতকে দেখিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
গিদিয়োন যখন বুঝতে পারলেন যে, উনি ছিলেন সদাপ্রভুর দূত তখন তিনি বললেন, “হায় হায়, হে প্রভু সদাপ্রভু, আমি যে সদাপ্রভুর দূতকে মুখোমুখি দেখলাম!”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
গিদিয়োন যখন বুঝতে পারলেন যে, উনি ছিলেন মাবুদের ফেরেশতা তখন তিনি বললেন, “হায় হায়, হে আল্লাহ্‌ মালিক, আমি যে মাবুদের ফেরেশতাকে মুখোমুখি দেখলাম!”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
গিদিয়োন বুঝলেন, ইনি সত্যিই প্রভুর দূত। আতঙ্কে বিহ্বল হয়ে তিনি বললেন, হে ভুবনেশ্বর! আমি মুখোমুখি তোমার দূতকে দেখলাম! হায়, হায়, আমার কী হবে!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন গিদিয়োন বুঝতে পারলেন যে তিনি এতক্ষণ প্রভুর দূতের সঙ্গেই কথা বলছিলেন| গিদিয়োন চেঁচিয়ে উঠল, “সর্বশক্তিমান প্রভু! আমি প্রভুর দূতকে মুখোমুখি দেখেছি|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন গিদিয়োন দেখলেন যে তিনি সদাপ্রভুর দূত; আর গিদিয়োন বললেন, “হায় হায়, হে প্রভু সদাপ্রভু, কারণ আমি সামনাসামনি হয়ে সদাপ্রভুর দূতকে দেখলাম।”