Judges 6:24 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে গিদিয়োন সেই স্থানে মাবুদের উদ্দেশে একটি কোরবানগাহ্‌ তৈরি করলেন ও তার নাম ইয়াহ্‌ওয়েহ্‌-শালোম (মাবুদ শান্তি) রাখলেন; তা অবীয়েষ্রীয়দের অফ্রাতে আজও আছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব গিদিয়োন সদাপ্রভুর উদ্দেশে একটি যজ্ঞবেদি নির্মাণ করলেন এবং সেটির নাম দিলেন “সদাপ্রভু শান্তি। ” আজও পর্যন্ত অবীয়েষ্রীয়দের অফ্রায় সেটি দাঁড়িয়ে আছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে গিদিয়োন সে স্থানে সদাপ্রভুর উদ্দেশে এক যজ্ঞবেদি নির্ম্মাণ করিলেন, ও তাহার নাম যিহোবাশালোম [সদাপ্রভু শান্তি] রাখিলেন; তাহা অবীয়েষ্রীয়দের অফ্রাতে অদ্যাপি আছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে গিদিয়োন সেই স্থানে সদাপ্রভুর উদ্দেশে এক যজ্ঞবেদি নির্মাণ করিলেন, ও তাহার নাম যিহোবাশালোম [সদাপ্রভু শান্তি] রাখিলেন; তাহা অবীয়েষ্রীয়দের অফ্রাতে অদ্যাপি আছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন গিদিয়োন সেখানে সদাপ্রভুর উদ্দেশে একটা বেদী তৈরী করে তার নাম দিলেন যিহোবা-শালোম (যার মানে “সদাপ্রভুই শান্তি”)। বেদীটা এখনও অবীয়েষ্রীয়দের অফ্রাতে আছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন গিদিয়োন সেখানে মাবুদের উদ্দেশে একটা কোরবানগাহ্‌ তৈরী করে তার নাম দিলেন ইয়াহ্‌ওয়েহ্‌-শালোম (যার মানে “মাবুদই শান্তি”)। কোরবানগাহ্‌টি এখনও অবীয়েষ্রীয়দের অফ্রাতে আছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
গিদিয়োন তখন প্রভুর উদ্দেশে সেখানে একটি বেদী নির্মাণ করলেন এবং তার নাম দিলেন ‘যিহোবা-শালোম’— (ঈশ্বর মঙ্গলময়)!! (অবিয়েষারের বংশধরদের এলাকা অফ্রায় সেই বেদীটি আজও আছে।)
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অতঃপর গিদিয়োন সেই জায়গায় প্রভুর উপাসনার জন্য একটি বেদী তৈরী করলেন| সে বেদীর নাম দিলেন, “প্রভুই শান্তি|” অফ্রা শহরে সেই বেদী আজও রয়েছে| এখানেই অবীয়েষ্রীয়দের বংশের লোকরা বসবাস করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে গিদিয়োন সেই জায়গায় সদাপ্রভুর উদ্দেশ্য এক যজ্ঞবেদি তৈরী করলেন ও তাঁর নাম যিহোবাশা লোম রাখলেন; তা অবীয়েষ্রীয়দের অফ্রাতে এখনও আছে।