Judges 6:26 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর এই দুর্গের শিখরদেশে তোমার আল্লাহ্‌ মাবুদের উদ্দেশে পরিপাটি করে একটি কোরবানগাহ্‌ তৈরি কর, আর সেই দ্বিতীয় ষাঁড়টি নিয়ে, যে আশেরা কেটে ফেলবে, তারই কাঠ দিয়ে পোড়ানো-কোরবানী কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর পাহাড়-চূড়ায় তোমার ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে সঠিক ধরনের এক যজ্ঞবেদি নির্মাণ করো। কেটে ফেলা আশেরা-খুঁটির কাঠ ব্যবহার করে, দ্বিতীয় বলদটিকে এক হোমবলিরূপে উৎসর্গ করো।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর এই দুর্গের শিখরদেশে আপন ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে পরিপাটীরূপে এক যজ্ঞবেদি নির্ম্মাণ কর, আর সেই দ্বিতীয় বৃষটী লইয়া, যে আশেরা ছেদন করিবে, তাহারই কাষ্ঠ দ্বারা হোম কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর এই দুর্গের শিখরদেশে আপন ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে পরিপাটিরূপে এক যজ্ঞবেদি নির্মাণ কর, আর সেই দ্বিতীয় বৃষটি লইয়া, যে আশেরা ছেদন করিবে, তাহারই কাষ্ঠ দ্বারা হোম কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর সেই জায়গার উপরে তোমার ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে ভাল করে একটা বেদী তৈরী কর। তারপর সেই দ্বিতীয় ষাঁড়টা দিয়ে তোমার কেটে ফেলা ঐ আশেরা-খুঁটির কাঠ জ্বালিয়ে একটা পোড়ানো-উৎসর্গের অনুষ্ঠান কর।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর সেই জায়গার উপরে তোমার মাবুদ আল্লাহ্‌র উদ্দেশে ভাল করে একটা কোরবানগাহ্‌ তৈরী কর। তারপর সেই দ্বিতীয় ষাঁড়টা দিয়ে তোমার কেটে ফেলা ঐ আশেরা-খুঁটির কাঠ জ্বালিয়ে একটা পোড়ানো-কোরবানী দাও।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর এখানে এই দুর্গের চূড়ায় তোমার আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের উদ্দেশে পাথর দিয়ে মজবুত একটি বেদী নির্মাণ কর। তারপর কেটে ফেলা আশেরার কাঠ দিয়ে হোমের আগুন জ্বেলে তাতে বৃষটি উৎসর্গ কর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ভাঙ্গার পর তোমাদের প্রভু ঈশ্বরের জন্য উপযুক্ত বেদী তৈরী করো| এই উঁচু জায়গাতেই সেটা তৈরি করো| তারপর এই বেদীতেই ঐ ষাঁড়টিকে বলি দিয়ে পুড়িয়ে দাও| জ্বালানোর জন্য আশেরার খুঁটিটাকে ব্যবহার করো|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর এই দুর্গের চূড়াতে নিজের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে পরিপাটী করে এক যজ্ঞবেদি তৈরী কর, আর সে দ্বিতীয় ষাঁড়টি নিয়ে, যে আশেরা কাটবে, তারই কাঠ দিয়ে হোম কর।”