Judges 6:28 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে সকালবেলা যখন নগরের লোকেরা উঠলো, তখন, দেখ, বালের বেদী ভেঙ্গে ফেলা হয়েছে ও তার পাশের আশেরা কেটে ফেলা হয়েছে এবং নতুন কোরবানগাহ্র উপরে দ্বিতীয় ষাঁড়টি কোরবানী করা হয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সকালবেলায় নগরবাসীরা উঠে দেখল যে বায়ালদেবের বেদিটি ভেঙে ফেলা হয়েছে ও সেটির পাশে অবস্থিত আশেরা-খুঁটিটিও কেটে নামানো হয়েছে এবং সেই নবনির্মিত বেদির উপর দ্বিতীয় বলদটি উৎসর্গ করা হয়েছে!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে প্রত্যূষে যখন নগরের লোকেরা উঠিল, তখন, দেখ, বালের যজ্ঞবেদি ভগ্ন ও তাহার পার্শ্বস্থ আশেরা ছিন্ন হইয়াছে, এবং নূতন যজ্ঞবেদির উপরে দ্বিতীয় বৃষটী উৎসর্গ করা হইয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে প্রত্যুষে যখন নগরের লোকেরা উঠিল, তখন, দেখ, বালের যজ্ঞবেদি ভগ্ন ও তাহার পার্শ্বস্থ আশেরা ছিন্ন হইয়াছে, এবং নূতন যজ্ঞবেদির উপরে দ্বিতীয় বৃষটি উৎসর্গ করা হইয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সকালবেলা গ্রামের লোকেরা ঘুম থেকে উঠে দেখল বাল দেবতার বেদীটা ভেংগে ফেলা হয়েছে আর তার পাশের আশেরা-খুঁটিটাও কেটে ফেলা হয়েছে এবং একটা নতুন করে তৈরী করা বেদীর উপরে দ্বিতীয় ষাঁড়টা উৎসর্গ করা হয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সকালবেলায় গ্রামের লোকেরা ঘুম থেকে উঠে দেখল বাল-দেবতার কোরবানগাহ্টি ভেংগে ফেলা হয়েছে আর তার পাশের আশেরা-খুঁটিটাও কেটে ফেলা হয়েছে এবং একটা নতুন করে তৈরী করা কোরবানগাহের উপরে দ্বিতীয় ষাঁড়টা কোরবানী দেওয়া হয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরের দিন ভোরে নগরর অধিবাসীরা দেখল, বেলদেবের বেদী ভাঙ্গা আর তার পাশের আশেরা কেটে ফেলা হয়েছে, আর একটি বদী তৈরী করে তার উপরে বৃষ উৎসর্গ করা হয়েছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পরদিন সকালে শহরের লোকরা ঘুম থেকে উঠে দেখল, বালের বেদীটা শেষ হয়ে গেছে| তারা এটাও দেখল যে আশেরার খুঁটিও কেটে ফেলা হয়েছে| বালের বেদীর পাশেই ছিল সেই খুঁটি| সেই সঙ্গে তারা দেখলো গিদিয়োনের তৈরি সেই বেদীটা| বেদীর উপর বলি দেওয়া ষাঁড়টিও তাদের চোখে পড়লো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে ভোরে যখন নগরের লোকেরা উঠল, তখন, দেখ, বালদেবতার যজ্ঞবেদি ভাঙ্গা ও তার পাশে আশেরা কাটা হয়েছে এবং নূতন যজ্ঞবেদির ওপরে দ্বিতীয় ষাঁড়টী উৎসর্গ করা হয়েছে।