Judges 6:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর এরকম হত, ইসরাইলরা বীজ বপন করার পর মাদিয়ানীয় ও আমালেকীয়েরা এবং পূর্বদেশের লোকেরা তাদের বিরুদ্ধে আসত,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখনই ইস্রায়েলীরা শষ্য-বীজ বপন করত, মিদিয়নীয়, অমালেকীয় এবং প্রাচ্যদেশীয় অন্যান্য জাতিরা এসে দেশ আক্রমণ করত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর এইরূপ হইত, ইস্রায়েল বীজ বপন করিলে পর মিদিয়নীয় ও অমালেকীয়েরা এবং পূর্ব্বদেশের লোকেরা আসিত, তাহাদের বিরুদ্ধে আসিত,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর এইরূপ হইত, ইস্রায়েল বীজ বপন করিলে পর মিদিয়নীয় ও অমালেকীয়েরা এবং পূর্বদেশের লোকেরা আসিত,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইস্রায়েলীয়েরা যখন তাদের ফসল বুনত তখন মিদিয়নীয়, অমালেকীয় এবং পূর্ব দেশের লোকেরা এসে তাদের দেশ আক্রমণ করত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বনি-ইসরাইলরা যখন তাদের ফসল বুনত তখন মাদিয়ানীয়, আমালেকীয় এবং পূর্ব দেশের লোকেরা এসে তাদের দেশ হামলা করত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলীরা চাষবাস করলে মিদিয়নী, অমালেকী এবং পূর্বাঞ্চলের অন্যান্য জাতির লোকেরা এসে তাদের উপর নানারকম উৎপাত করত,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা যে এরকম সাবধান হয়ে গিয়েছিল তার কারণ মিদিয়নীয় এবং অমালেকীয় সম্প্রদায়ের লোকরা পূর্বদেশ থেকে সবসময় আক্রমণ করতো এবং তাদের ফসল নষ্ট করতো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর ইস্রায়েলীয়রা যখন বীজ বপন করত তখন মিদিয়নীয়রা, অমালেকীয়েরা ও পূর্বদেশের লোকেরা এসে আক্রমণ করত