Judges 6:30 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে নগরের লোকেরা যোয়াশকে বললো, তোমার পুত্রকে বের করে আন, সে হত হোক; কেননা সে বালের বেদী ভেঙে ফেলেছে ও তার পাশের আশেরা কেটে ফেলেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
নগরবাসীরা যোয়াশের কাছে দাবি জানাল, “তোমার ছেলেকে বের করে আনো। তাকে মরতে হবে, কারণ সে বায়ালদেবের বেদি ভেঙে ফেলেছে এবং সেটির পাশে অবস্থিত আশেরা-খুঁটিটিও কেটে নামিয়েছে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে নগরের লোকেরা যোয়াশকে কহিল, তোমার পুত্রকে বাহির করিয়া আন, সে হত হউএক; কেননা সে বালের যজ্ঞবেদি ভাঙ্গিয়া ফেলিয়াছে, ও তাহার পার্শ্বস্থ আশেরা ছেদন করিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে নগরের লোকেরা যোয়াশকে কহিল, তোমার পুত্রকে বাহির করিয়া আন, সে হত হউক; কেননা সে বালের যজ্ঞবেদি ভাঙ্গিয়া ফেলিয়াছে, ও তাহার পার্শ্বস্থ আশেরা ছেদন করিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন তারা যোয়াশের কাছে গিয়ে বলল, “তোমার ছেলেকে বের করে নিয়ে এস। তাকে মরতে হবে, কারণ সে বাল দেবতার বেদী ভেংগে ফেলেছে এবং তার পাশের আশেরা-খুঁটিটা কেটে ফেলেছে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন তারা যোয়াশের কাছে গিয়ে বলল, “তোমার ছেলেকে বের করে নিয়ে এস। তাকে মরতে হবে, কারণ সে বাল-দেবতার কোরবানগাহ্ ভেংগে ফেলেছে এবং তার পাশের আশেরা-খুঁটিটা কেটে ফেলেছে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নগরের অধিবাসীরা তখন যোয়াশকে বলল, তোমার ছেলেকে বার করে আন, তার মৃত্যুদণ্ড হবে কারণ সে বেলদেবের বেদী ভেঙ্গেছে এবং তার পাশের আশেরাও কেটে ফেলেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা যোয়াশের কাছে এল| তারা তাঁকে বলল, “তোমার পুত্রকে নিয়ে এসো| সে বালের বেদী ভেঙ্গেছে| সেই বেদীর পাশে আশেরার খুঁটি সে কেটে ফেলেছে| তার মরণ কেউ ঠেকাতে পারবে না| তাকে মরতে হবেই|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে নগরের লোকেরা যোয়াশকে বলল, “তোমার ছেলেকে বের করে আন, সে মারা যাক; কারণ সে বালদেবতার যজ্ঞবেদি ভেঙে ফেলেছে, ও তার পাশের আশেরা কেটে দিয়েছে।”