Judges 6:32 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব তিনি সেদিন তাঁর নাম যিরুব্বাল (বাল ঝগড়া করুক) রাখলেন, বললেন, বাল তার সঙ্গে ঝগড়া করুক, কারণ সে তার বেদী ভেঙে ফেলেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই যেহেতু গিদিয়োন বায়ালদেবের বেদি ভেঙে ফেললেন, তাই সেদিন তারা এই বলে তাঁর নাম দিল “যিরুব্বায়াল,” যে “বায়ালদেবই তার সঙ্গে বিবাদ করুন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব তিনি সেই দিন তাঁহার নাম যিরুব্বাল [বাল বিবাদ করুক] রাখিলেন, বলিলেন, বাল তাহার সহিত বিবাদ করুক, কারণ সে তাহার বেদি ভাঙ্গিয়া ফেলিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব তিনি সেই দিন তাঁহার নাম যিরুব্বাল [বাল বিবাদ করুক] রাখিলেন, বলিলেন, বাল তাহার সহিত বিবাদ করুক, কারণ সে তাহার বেদি ভাঙ্গিয়া ফেলিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই দিন তিনি গিদিয়োনের নাম দিলেন যিরুব্বাল (যার মানে “বাল দেবতা ওকালতি করুক”)। গিদিয়োন বাল দেবতার বেদী ভেংগে ফেলেছেন বলে যোয়াশ বললেন, “গিদিয়োনের বিরুদ্ধে বাল দেবতাই তার নিজের পক্ষে ওকালতি করুক।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই দিন তিনি গিদিয়োনের নাম দিলেন যিরুব্বাল (যার মানে “বাল-দেবতা ওকালতি করুক”)। গিদিয়োন বাল-দেবতার কোরবানগাহ্ ভেংগে ফেলেছেন বলে যোয়াশ বললেন, “গিদিয়োনের বিরুদ্ধে বাল-দেবতাই তার নিজের পক্ষে ওকালতি করুক।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যোয়াশ সেদিন গিদিয়োনের নাম দিলেন যিরুব্বেল (বেল বিবাদ করুন)। তিনি বললেন, এর সঙ্গেই বেলদেব ঝগড়া করুন কারণ এই তাঁর বেদী ভেঙ্গেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যোয়াশ বলল, “যদি গিদিয়োন বালের বেদী ভেঙ্গে থাকে তবে বাল তার সঙ্গে বিবাদ করুক|” সেদিন থেকে যোয়াশ গিদিয়োনের একটা নতুন নাম দিলেন| যিরুব্বাল হচ্ছে সেই নতুন নাম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই তিনি সেদিন তাঁর নাম যিরুব্বাল [বালদেব বিবাদ করুক] রাখলেন, বললেন, “বালদেবতা তার সঙ্গে বিবাদ করুক, কারণ সে তার বেদি ভেঙে ফেলেছে।”