Judges 6:33 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ঐ সময়ে সমস্ত মাদিয়ানীয়, আমালেকীয় ও পূর্বদেশের লোকেরা একত্র হল এবং পার হয়ে যিষ্রিয়েলের উপত্যকায় শিবির স্থাপন করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইত্যবসরে মিদিয়নীয়, অমালেকীয় এবং অন্যান্য প্রাচ্যদেশীয় লোকেরা সবাই সৈন্যবাহিনী একত্রিত করল এবং জর্ডন নদী পার হয়ে যিষ্রিয়েলের উপত্যকায় শিবির স্থাপন করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ঐ সময়ে সমস্ত মিদিয়নীয়, অমালেকীয় ও পূর্ব্বদেশের লোকেরা একত্র হইল, এবং পার হইয়া যিষ্রিয়েলের তলভূমিতে শিবির স্থাপন করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ঐ সময়ে সমস্ত মিদিয়নীয়, অমালেকীয় ও পূর্বদেশের লোকেরা একত্র হইল, এবং পার হইয়া যিষ্রিয়েলের তলভূমিতে শিবির স্থাপন করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে মিদিয়নীয়, অমালেকীয় এবং পূর্ব দেশের সৈন্য-সামন্ত সব এক হয়ে যর্দন নদী পেরিয়ে যিষ্রিয়েল-উপত্যকায় গিয়ে ছাউনি ফেলল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে মাদিয়ানীয়, আমালেকীয় এবং পূর্ব দেশের সৈন্য-সামন্ত সব এক হয়ে জর্ডান নদী পেরিয়ে যিষ্রিয়েল-উপত্যকায় গিয়ে ছাউনি ফেলল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই সময়ে মিদিয়নী, অমালেকী ও পূর্বাঞ্চলের জাতিগুলি একত্রে জর্ডন পার হয়ে যিষ্‌রিয়েল উপত্যকায় এসে ছাউনি ফেলল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মিদিয়নীয়, অমালেকীয় এবং পুর্বদেশের অন্যান্য লোকরা একসঙ্গে মিলে ইস্রায়েলীয়দের বিরুদ্ধে যুদ্ধ করতে গেল| যর্দন নদী পেরিয়ে তারা যিষ্রিয়েল উপত্যকায় শিবির গাড়ল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দিনের মিদিয়নীয়, অমালেকীয় ও পূর্ব্বদেশের লোকেরা জড়ো হল এবং পার হয়ে যিষ্রিয়েলের উপত্যকায় শিবির তৈরী করল।