Judges 6:35 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি মানশা প্রদেশের সর্বত্র লোক পাঠালেন, আর তারাও তাঁর পিছনে জমায়েত হল; পরে তিনি আশের, সবূলূন ও নপ্তালির কাছে দূত প্রেরণ করলেন, আর তারা তাদের কাছে এল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মনঃশি গোষ্ঠীভুক্ত এলাকার সর্বত্র তিনি দূত পাঠালেন, অস্ত্রশস্ত্রে সুসজ্জিত হওয়ার আহ্বান জানালেন, এবং আশের, সবূলূন ও নপ্তালি গোষ্ঠীভুক্ত লোকদের কাছেও পাঠালেন, আর তারাও তাঁর সঙ্গে দেখা করতে গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি মনঃশি প্রদেশের সর্ব্বত্র লোক পাঠাইলেন, আর তাহারাও তাঁহার পশ্চাতে সমাগত হইল; পরে তিনি আশের, সবূলূন ও নপ্তালির কাছে দূত প্রেরণ করিলেন, আর তাহারা উহাদের কাছে আসিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি মনঃশি প্রদেশের সর্বত্র লোক পাঠাইলেন, আর তাহারাও তাঁহার পশ্চাতে সমাগত হইল; পরে তিনি আশের, সবূলূন ও নপ্তালির কাছে দূত প্রেরণ করিলেন, আর তাহারা উহাদের কাছে আসিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি মনঃশি-গোষ্ঠীর এলাকার লোকদের কাছে খবর পাঠালেন আর তারাও তাঁর পিছনে জড়ো হল। আশের, সবূলূন ও নপ্তালি-গোষ্ঠীর কাছেও তিনি খবর পাঠালেন আর তাতে তারা তাদের সংগে যোগ দেবার জন্য এগিয়ে আসল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি মানশা-গোষ্ঠীর এলাকার লোকদের কাছে খবর পাঠালেন আর তারাও তাঁর পিছনে জমায়েত হল। আশের, সবূলূন ও নপ্তালি-গোষ্ঠীর কাছেও তিনি খবর পাঠালেন আর তাতে তারা তাদের সংগে যোগ দেবার জন্য এগিয়ে আসল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি মনঃশি গোষ্ঠীর এলাকার সর্বত্র লোক পাঠালেন। তারাও এসে তাঁর সঙ্গে যোগ দিল। এর পরে তিনি আশের, সবুলুন ও নপ্তালি গোষ্ঠীর কাছে দূত পাঠালেন, তারাও এসে তাঁর সঙ্গে যোগ দিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মনঃশি পরিবারগোষ্ঠী সকলের কাছে সে বার্তাবাহক পাঠাল| বার্তাবাহকরা তাদের অস্ত্রশস্ত্র নিয়ে যুদ্ধের জন্য তৈরি হতে বলল| তাছাড়া গিদিয়োন আশের, সবুলূন আর নপ্তালি পরিবারগোষ্ঠীর কাছেও বার্তাবাহক পাঠালেন| এই কথা বার্তাবাহকরা তাদের বললে তারাও গিদিয়োন ও তাঁর সঙ্গীদের সঙ্গে দেখা করলো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তিনি মনঃশি প্রদেশের সব জায়গায় লোক পাঠালেন, আর তারাও তাকে অনুসরণ করল; পরে তিনি আশের, সবূলূন ও নপ্তালির কাছে দূত পাঠালেন, আর তারা ওদের কাছে আসল।