Judges 6:36 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে গিদিয়োন আল্লাহ্‌কে বললেন, তোমার কালাম অনুসারে তুমি যদি আমার হাত দিয়ে ইসরাইলকে নিস্তার কর,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
গিদিয়োন ঈশ্বরকে বললেন, “তোমার প্রতিজ্ঞানুসারে, তুমি যদি আমার হাত দিয়েই ইস্রায়েলকে রক্ষা করতে চাও—
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে গিদিয়োন ঈশ্বরকে কহিলেন, আপনার বাক্য অনুসারে আপনি যদি আমার হস্ত দ্বারা ইস্রায়েলকে নিস্তার করেন, তবে দেখুন,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে গিদিয়োন ঈশ্বরকে কহিলেন, আপনার বাক্য অনুসারে আপনি যদি আমার হস্ত দ্বারা ইস্রায়েলকে নিস্তার করেন,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন গিদিয়োন ঈশ্বরকে বললেন, “দেখুন, আমি খামারে ভেড়ার লোম রাখছি। আপনার প্রতিজ্ঞা অনুসারে যদি আপনি আমার হাত দিয়েই ইস্রায়েলীয়দের উদ্ধার করবেন বলে ঠিক করে থাকেন তবে যেন কেবল সেই লোমের উপরেই শিশির পড়ে আর বাকী সব জায়গা শুকনা থাকে। তাহলে আমি বুঝব যে, আপনি যেমন বলেছেন তেমনি করে আমার হাত দিয়েই আপনি ইস্রায়েলীয়দের উদ্ধার করবেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন গিদিয়োন আল্লাহ্‌কে বললেন, “দেখুন, আমি খামারে ভেড়ার লোম রাখছি। আপনার ওয়াদা অনুসারে যদি আপনি আমার হাত দিয়েই বনি-ইসরাইলদের উদ্ধার করবেন বলে ঠিক করে থাকেন তবে যেন কেবল সেই লোমের উপরেই শিশির পড়ে আর বাকী সব জায়গা শুকনা থাকে। তাহলে আমি বুঝব যে, আপনি যেমন বলেছেন তেমনি করে আমার হাত দিয়েই আপনি বনি-ইসরাইলদের উদ্ধার করবেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
গিদিয়োন তখন ঈশ্বরের কাছে নিবেদন করলেন, আপনার প্রতিশ্রুতি অনুযায়ী সত্যিই যদি আপনি আমার দ্বারা ইসরায়েলীদের উদ্ধার করেন,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন গিদিয়োন ঈশ্বরকে বললেন, “আপনি আমাকে সাহায্য করবেন বলেছিলেন যাতে ইস্রায়েলবাসীরা রক্ষা পায়| এ কথা যে সত্যি তা প্রমাণ করুন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে গিদিয়োন ঈশ্বরকে বললেন, আপনার বাক্য অনুসারে আপনি যদি আমার মাধ্যমে ইস্রায়েলকে রক্ষা করেন, তবে দেখুন,